এক্সপ্লোর

Kanchan Mallick: পিঙ্কি এখন অতীত, শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি সেরে নতুন সফর শুরু কাঞ্চনের

Kanchan Mallick and Sreemoyee Chottoraj: আজ প্রকাশ্যে এল কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের ছবি। লাল পোশাকে সেজেছেন দুজনেই। লাল শেরওয়ানিতে সেজেছেন কাঞ্চন, লাল শাড়ি পরেছেন শ্রীময়ী।

কলকাতা: সম্পর্কের গুঞ্জন, জল্পনা, বাধা-বিপত্তি.. সব পেরিয়ে একসঙ্গে থাকার সূচনা। নতুন জীবন শুরু করলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। তাঁদের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের, অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল। পেল আইনি সিলমোহর।

আজ প্রকাশ্যে এল কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের ছবি। লাল পোশাকে সেজেছেন দুজনেই। লাল শেরওয়ানিতে সেজেছেন কাঞ্চন, লাল শাড়ি পরেছেন শ্রীময়ী। আইনি মতে বিবাহ করেছেন তাঁরা। শ্রীময়ী জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনেই আইনি বিবাহ সম্পন্ন হয়েছে তাঁদের। আগামী মাসের শুরুতেই ঘরোয়া অনুষ্ঠান করে সামাজিক বিয়ে সারার কথা তাঁদের। 

সদ্য প্রকাশ্যে এসেছে কাঞ্চন মল্লিক ও তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদের খবর। সদ্য়ই আইনত আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরেই আইনি মামলা চলছিল কাঞ্চন ও পিঙ্কির মধ্যে। তাঁদের দূরত্বের জন্য বারে বারেই দোষী সাব্যস্ত করা হয়েছে শ্রীময়ীকে। অথচ শ্রীময়ী বারে বারেই জানিয়েছেন, তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কাঞ্চন-পিঙ্কির।

গত কয়েক বছর থেকেই দূরত্ব বেড়েছিল কাঞ্চন ও পিঙ্কির মধ্যে, আলাদা থাকছিলেন তাঁরা। কাঞ্চনই বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। শোনা যাচ্ছে, পিঙ্কিকে মোটা টাকা খোরপোশ দিতে হয়েছে কাঞ্চনকে। তবে তিক্ত সম্পর্ক মিটিয়ে অবশেষে আইনি বিচ্ছেদের পথেই হাঁটলেন তাঁরা। ছেলে ওশকে নিয়ে পিঙ্কি আপাতত রয়েছেন তাঁর বাপের বাড়িতে। পিঙ্কি নিজেও অভিনেত্রী। আপাতত তিনি দুটো ধারাবাহিকে কাজ করছেন। কাজ করেছেন বড়পর্দাতেও। এখন ওশ আর কাজ নিয়েই ডুবে থাকতে চান পিঙ্কি।

কাঞ্চন ও শ্রীময়ীর বিবাহের পথে বাধা ছিল কাঞ্চনের বিচ্ছেদের মামলা। আইনত বিচ্ছেদ না হলে শ্রীময়ীকে বিয়ে করা সম্ভব ছিল না কাঞ্চনের। সেই সমস্যা মিটতেই বিবাহের পথে হাঁটলেন কাঞ্চন-শ্রীময়ী। শুরুর দিকে সম্পর্ক নিয়ে কিছুটা রাখঢাক করলেও পরবর্তীতে শ্রীময়ী আর কাঞ্চন উভয়েই খোলামেলা ছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে। তাঁদের বিভিন্ন ফিল্মি পার্টিতে দেখা যাচ্ছিল তাঁদের। ক্যামেরার সামনেও আসছিলেন সহজেই। আর এখন.. আইনি সিলমোহর পাওয়ার পরে, তাঁদের সম্পর্ক নিয়ে রাখঢাকের আর কোনও কারণই নেই।

আরও পড়ুন: Debosree-Sourav Exclusive: মুখে কালি মেখে ৪ ঘণ্টা শ্যুটিং, রোজ 'কেমিস্ট্রি' মুখস্থ করা.. গল্পে দেবশ্রী-সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget