এক্সপ্লোর

থানায় এসে বয়ান নথিভূক্ত করতে কণিকা কপূরকে নোটিশ পুলিশের

কৃষ্ণনগরের এসিপি দীপক কুমার সিংহ বলেছেন, কণিকাকে থানায় এসে তাঁর বয়ান লিখিতভাবে নথিভূক্ত করতে হবে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

লখনউ: বলিউডের প্রথম তারকা হিসেবে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন বেবি ডল গায়িকা কণিকা কপূর। লন্ডন থেকে ফিরে আসার পর তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে তিনি বেশ কয়েকটি পার্টিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা নিজেদের কোয়রেন্টিন করেছিলেন। লন্ডন থেকে ফিরেও কোয়ারেন্টিনে না থাকা নিয়ে বিভিন্ন মহলে কণিকার সমালোচনা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে যাবতীয় বিতর্কের জবাব দিতে গতকাল ইনস্টাগ্রাম একটি পোস্ট মারফত সাফাই দিয়েছিলেন কণিকা। আপাতত সুস্থ তিনি। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। কিন্তু এরমধ্যেই লখনউ পুলিশের নোটিশ পৌঁছে গিয়েছে তাঁর বাড়িতে। বাড়িতে নোটিশ সেঁটে পুলিশ তাঁকে থানায় এসে বয়ান রেকর্ডের নির্দেশ দিয়েছে। কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ধারা (জীবনের পক্ষে বিপজ্জনক রোগ ছড়ানোর ব্যাপারে অবহেলাসূচক কাজ) ও ২৭০ ধারা (জীবনের পক্ষে বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াবার ঘাতক কাজ) –য় অভিযোগ আনা হয়েছে। এরফলে যে তাঁর বিড়ম্বনা বাড়ল বলেই মনে করা হচ্ছে। কৃষ্ণনগরের এসিপি দীপক কুমার সিংহ বলেছেন, কণিকাকে থানায় এসে তাঁর বয়ান লিখিতভাবে নথিভূক্ত করতে হবে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। গতকাল রবিবার কণিকা তাঁর রোগ নিরাময়ের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তাঁর সম্পর্কে যে সমস্ত অভিযোগ উঠেছিল, সেগুলিরও জবাব দিয়েছিলেন ওই পোস্টের মাধ্যমে। কনিকা লিখেছিলেন, কিছু তথ্য আপনাদের জানাতে চাই। আমি এখন লখনউতে মা-বাবার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। ইংল্যান্ড, মুম্বই বা লখনউতে যাঁজের সংস্পর্শে এসেছি, তাঁদের কারুরই করোনার কোনও লক্ষ্মণ নেই। এমনকি, তাঁদের সবার টেস্ট নেগেটিভ এসেছে। আমি ১০ মার্চ ইংল্যান্ড থেকে মুম্বই রওনা দিই এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আমার নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছিল। ওই দিন আমাকে কোনও পরামর্শ দেওয়া হয়নি। ১৪ ও ১৫ মার্চ আমি এক বন্ধুর সঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করেছিলাম। আমি কোনও পার্টির আয়োজন করিনি। আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম। ১৭ ও ১৮ মার্চ আমার মধ্যে করোনার লক্ষ্মণ দেখা দেয়। তাই আমি নিজে থেকেই পরীক্ষার অনুরোধ করি। ১৯ মার্চ আমার পরীক্ষা হয় এবং ২০ মার্চ যখন জানতে পারি যে, আমি কোভিড-১৯ আক্রান্ত তখন হাসপাতালে ভর্তি হওয়াই উচিত মনে করি। তিনটি টেস্ট নেগেটিভ হওয়ার পর আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তখন থেকে ২১ দিন আমি বাড়িতেই রয়েছি। আমি চিকিত্সক ও নার্সদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা অত্যন্ত যত্নের সঙ্গে আমার চিকিত্সা করেছেন। আমার আশা, প্রত্যেকেই সততা ও সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়টির মোকাবিলা করতে পারবেন। কোনও ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ধারণা বাস্তবটা বদলে দিতে পারে না।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget