এক্সপ্লোর

কণিকা কপূরের তৃতীয় পরীক্ষাতেও ধরা পড়ল করোনা ভাইরাস, থাকছেন চিকিৎসকদের অধীনেই

কণিকা এখন লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন।

লখনউ: বলিউডের গায়িকা কণিকা কপূরের তৃতীয় পরীক্ষাতেও তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল। ফলে আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না এই গায়িকা। তাঁকে চিকিৎসকদের অধীনেই থাকতে হচ্ছে। সুস্থ হওয়ার পর তবেই তিনি ছাড়া পাবেন। কণিকা এখন লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন। এই হাসপাতালের ডিরেক্টর আর কে ধীমান জানিয়েছেন, রবিবার কণিকার দ্বিতীয় পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেও করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়। এরপর মঙ্গলবার রাতে তৃতীয় পরীক্ষার রিপোর্ট আসে। সেটিও এই গায়িকার পক্ষে সন্তোষজনক নয়। তাঁর দু’টি পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস নেই বলে যখন জানা যাবে, তখনই তাঁকে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে, কণিকার সঙ্গে দু’দিন একটি হোটেলে থাকার পর গা ঢাকা দিয়েছিলেন তাঁর বন্ধু ওজাস দেশাই। তবে তাঁর শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাসের প্রমাণ মেলেনি। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। সেই পরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় সেই পরীক্ষার রিপোর্টও আপলোড করেন ওজাস। কণিকার সঙ্গে একটি পার্টিতে যোগ দেওয়া বাকিদেরও শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের সরকারি আধিকারিক বিকাশেন্দু অগ্রবাল জানিয়েছেন, ‘আমরা সারা ভারতে ২৬৬ জনের সঙ্গে যোগাযোগ করেছি। এর মধ্যে ২৪ ঘণ্টায় ১০৬ জনকে খুঁজে বের করেছি। যে ব্যক্তিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাঁদের মধ্যে কয়েকজন রাজনীতিবিদও আছেন। তাঁরা কণিকার সংস্পর্শে এসেছিলেন। আমরা ৬০টিরও বেশি নমুনা পরীক্ষা করেছি। সব রিপোর্টই নেগেটিভ। কণিকা যে চারটি পার্টিতে হাজির হন, তার সবকটিরই আয়োজকদের সঙ্গে কথা বলেছি আমরা। তিনি যে দোকান ও সেলুনে গিয়েছিলেন সেখানেও আমরা গিয়েছি। আর কারও পরীক্ষা করার দরকার নেই বলেই মনে হচ্ছে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
Nusraat Faria: গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর
গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর
Bollywood News: ‘মনে অফুরন্ত প্রেম, শুধু একজনকে কেন দেব?’ ‘ওপেন রিলেশনশিপে’ই স্বচ্ছন্দ, জানালেন জনপ্রিয় নায়িকা
‘মনে অফুরন্ত প্রেম, শুধু একজনকে কেন দেব?’ ‘ওপেন রিলেশনশিপে’ই স্বচ্ছন্দ, জানালেন জনপ্রিয় নায়িকা

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget