এক্সপ্লোর

Kantara OTT Release: বক্স অফিসে সাফল্য অব্যাহত! এবার ওটিটি কাঁপাতে আসছে 'কান্তারা'

'Kantara': এই বছরের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'কান্তারা'। কন্নড় এই ছবির বিপুল ব্যবসা করেছে বক্স অফিসে। এখনও প্রেক্ষাগৃহে সেই ধারা অব্যাহত।

নয়াদিল্লি: মুক্তির পর থেকেই বক্স অফিসে (box office) ঝড় তুলেছে ঋষভ শেট্টির (Rishab Shetty) 'কান্তারা' (Kantara)। ঋষভই এই ছবির পরিচালক ও মুখ্য অভিনেতা। কন্নড় ছবি হলেও এর হিন্দি সংস্করণও অবিশ্বাস্য রকমের ভাল ব্যবসা করেছে। এবার অনুরাগী ও দর্শকদের জন্য সুখবর। প্রেক্ষাগৃহ দাপিয়ে আসার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (OTT Release) পেতে চলেছে 'কান্তারা'। বহুদিন ধরেই এই খবরের জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কবে কোথায় দেখা যাবে 'কান্তারা'?

ওটিটিতে আসছে 'কান্তারা', কবে ও কোথায়?

সূত্রের খবর, 'কান্তারা' মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়ে। চলতি মাস অর্থাৎ নভেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হবে অনলাইন স্ট্রিমিং। বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ছবি। প্রথম স্থানে রয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। 'কান্তারা'র হিন্দি সংস্করণ ছাপিয়ে গিয়েছে অল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ'-এর হিন্দির ব্যবসাও। 

প্রসঙ্গত, এই ছবি তৈরি হয়েছে বেশ কম বাজেটেই। অভিনয়ে রয়েছেন সপ্তমী গৌডাও। ছবিতে কাম্বালা চ্যাম্পিয়ন হিসাবে শেট্টির দেখা মেলে, যে একজন ন্যায়পরায়ণ ডিআরএফও অফিসার মুরলির সঙ্গে সম্মুখ সমরে নামেন। ফ্যান্টাসি থ্রিলার ঘরানার এই ছবিতে খুব নিখুঁতভাবে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি, লোককথা ও অলৌকিক শক্তির আভাস মিলবে।

অরবিন্দ এস কাশ্যপ এই ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন। অন্যদিকে দুর্দান্ত সঙ্গীতের দায়িত্ব নিয়েছিলেন বি অজনীশ লোকনাথ। অ্যাকশন সিনের কোরিওগ্রাফি করেছেন বিক্রম মোর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishab Shetty (@rishabshettyofficial)

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'কান্তারা'। গোটা পৃথিবীজুড়ে এই ছবি পরিচালনা, লেখা, প্রোডাকশন ডিজাইন, সিনেম্যাটোগ্রাফি, অ্যাকশনের জন্য বহুল প্রশংসিত হয়েছে। শুধু দর্শক বা সমালোচকরাই নন, ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। 'থালাইভা' রজনীকান্ত প্রশংসা করে বলেন, 'কান্তারা'র মতো ছবি ৫০ বছরে একটা হয়। 

আরও পড়ুন: Adipurush: সমালোচনার মুখে 'রাবণ'-এর দাড়ি ছাঁটার সিদ্ধান্ত? আবার কাজ শুরু 'আদিপুরুষ'-এর ভিএফএক্সে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget