এক্সপ্লোর

Karan Johar: ৫২ পূর্ণ করলেন কর্ণ জোহর, জন্মদিনের পার্টিতে কাজল-অনিল-ফারাহ প্রমুখরা

Karan Johar Birthday: কাজের ক্ষেত্রে কর্ণ জোহর বহুদিন পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে পরিচালকের আসনে ফেরেন। ছবিতে জুটি বাঁধেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ।

নয়াদিল্লি: ৫২ পূর্ণ করলেন বলিউডের তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Karan Johar Birthday Bash)। ২৫ মে তাঁর জন্মদিন। তার আগের সন্ধ্যায়, কর্ণের বাড়িতে বসল চাঁদের হাট। শুক্রবার রাতে প্রায় গোটা বলিউডই হাজির ছিল কর্ণের বাড়িতে। গত রাতে অনিল কপূর (Anil Kapoor), কাজল (Kajol), ফারাহ খান (Farah Khan) প্রমুখকে দেখা যায় জন্মদিনের পার্টিতে। 

কর্ণ জোহরের ৫২তম জন্মদিন পালন

কর্ণ জোহরের জন্মদিনে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল, যাঁর ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সাদা কালো পোশাকে নজর কাড়েন তিনি। তার ওপরে হলুদ জ্যাকেট, পায়ে স্নিকার্স। একগুচ্ছ ছবি তিনি নিজেও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বার্থডে বয় কর্ণ জোহরকে দেখা যায় কালো পোশাকে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানকে পার্টিতে দেখা যায়। নীল রঙের পোশাকে নজর কাড়েন। পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

এদিনের পার্টিতে হাজির হন অভিনেতা অনিল কপূর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা কপূর। দু'জনকে কালো পোশাকে ট্যুইনিং করতে দেখা গেল। এছাড়াও ছিলেন নাতাশা পুনাওয়ালা, আদর পুনাওয়ালা, শকুন বাত্রা প্রমুখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

কাজের ক্ষেত্রে কর্ণ জোহর বহুদিন পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে পরিচালকের আসনে ফেরেন। ছবিতে জুটি বাঁধেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। এছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, বাংলার টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবি মুক্তি পায় ২০২৩ সালে। 

আরও পড়ুন: Preity Zinta: ১৭ বছর পর Cannes-এর রেড কার্পেটে, ফিরছেন অভিনয়ে, কেন এতদিনের বিরতি? মন খুললেন প্রীতি জিন্টা

কর্ণ জোহরের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে স্পোর্টস ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। অভিনয়ে জাহ্নবী কপূর ও রাজকুমার রাও। ৩১ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget