এক্সপ্লোর

Karan Johar: আলিয়া নয়, কর্ণের 'দুলহনিয়া' এবার জাহ্নবী! জল্পনা সত্যি?

Dulhania 3: দুলহনিয়া ফ্রাঞ্চাইজির আসন্ন ছবিতে থাকছেন না আলিয়া, তার বদলে জায়গা পেলেন জাহ্নবী কপূর! জল্পনা তুঙ্গে। এরই মাঝে আসল সত্যিটা জানালেন পরিচালক কর্ণ জোহর। কী বললেন তিনি ?

নয়াদিল্লি: প্রায় সাত বছর পর ফিরছে 'দুলহনিয়া' (Dulhania) ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে শেষবার মুক্তি পেয়েছিল 'বদ্রীনাথ কি দুলহনিয়া'। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন বরুণ ধবন এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। তার আগেও ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবিতেও বরুণ-আলিয়ার জুটিকে দেখা গিয়েছিল। সেই দুলহনিয়ার স্মৃতি ফিরছে আবার, কিন্তু এবার সেই ধারায় তাল কাটল বলা চলে। কর্ণ জোহরের (Karan Johar) দুলহনিয়া ফ্রাঞ্চাইজির আসন্ন ছবিতে থাকছেন না আলিয়া, তার বদলে জায়গা পেলেন জাহ্নবী কপূর! কিন্তু আলিয়া বাদ পড়লেন কেন? পরিচালক কি তাঁর পছন্দ বদলে ফেললেন? জল্পনা তুঙ্গে আলিয়া-জাহ্নবীকে ঘিরে।

সম্প্রতি এই জল্পনার নিয়ে নীরবতা ভেঙেছেন পরিচালক কর্ণ জোহর। তিনি স্পষ্টই জানান এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সবকিছু নিশ্চিত হলে পরে সকলেই বিস্তারিতভাবে জানতে পারবেন। কর্ণ বলেন, 'ধর্ম প্রোডাকশনের তরফে এখনও কিছুই জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। সংবাদমাধ্যমকে অনুরোধ করব কোনও ফ্রাঞ্চাইজির শুরু বা শেষ বা সেই নিয়ে কোনও তথ্য নিজের মন থেকে বানিয়ে নেবেন না। আমরা খুবই আনন্দিত যে আমাদের আগামী ছবিগুলিকে ঘিরে দর্শকদের এত উত্তেজনা। কিন্তু তার পাশাপাশি এও জানাব যে তারা যেন সঠিক তথ্যটি জানতে পারেন, কোনও অনুমান নয়।' শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনটাই লিখেছিলেন কর্ণ জোহর।

প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of The Year) ছবির হাত ধরেই ২০১২ সালে আত্মপ্রকাশ ঘটে বরুণ ধবন এবং আলিয়া ভট্ট জুটির। তারপরই 'দুলহনিয়া' ফ্রাঞ্চাইজির ছবিতে জুটি বাঁধতে দেখা যায় তাঁদের। এর মধ্যে শোনা গিয়েছিল আলিয়া ভট্ট নাকি ব্যস্ততার কারণে 'দুলহনিয়া ৩' ছবিতে অভিনয় করতে পারবেন না। আর তাই আলিয়ার বদলে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কপূর (Jahnvi Kapoor)। নীতীশ তিওয়ারির 'বাওয়াল' ছবিতে দর্শকদের মনোরঞ্জন করেছিলেন বরুণ এবং জাহ্নবী।

তবে জানা গিয়েছে, 'দুলহনিয়া'র তৃতীয় সিকোয়েলটির কাহিনিতে আগের ঘটনার খানিক অনুষঙ্গ থাকলেও কাহিনি বিন্যাসে অনেকটাই স্বতন্ত্র হতে চলেছে এই ছবিটি। আপাতত প্রি-প্রোডাকশানের কাজ চলছে ছবির, আর কয়েক মাসের মধ্যেই শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

বরুণ ধবন (Barun Dhawan) বর্তমানে অ্যাটলির ছবিতে কাজ করছেন। দক্ষিণের বিখ্যাত ছবি 'থেরি'র রিমেক হচ্ছে বলিউডে যার পরিচালনা করছেন 'জওয়ান' খ্যাত অ্যাটলি। ফলে এই ছবির শ্যুটিং শেষ করেই 'দুলহনিয়া'র ফ্লোরে পা দেবেন বরুণ। অন্যদিকে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে 'দেবারা'তে অভিনয় করতে দেখা গিয়েছে জাহ্নবী কপূরকে। এই ছবিতে জুনিয়র এনটিআর এবং সেফ আলি খানের সঙ্গে একফ্রেমে দেখা যাবে তাঁকে।     

আরও পড়ুন: Christian Oliver: বিমান দুর্ঘটনায় মৃত 'ইন্ডিয়ানা জোনস' খ্যাত অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার, নিহত তাঁর দুই মেয়েও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget