এক্সপ্লোর

Karan Johar Update: বাবাকে পদ্মশ্রী সম্মান পেতে দেখে কী বলল কর্ণ জোহরের দুই সন্তান?

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পাওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুভূতি প্রকাশ করেছেন কর্ণ জোহর। মনীশ মলহোত্রর ডিজাইন করা কালো পোশাকে সুসজ্জিত হয়ে সম্মান গ্রহণ করেন পরিচালক।

মুম্বই: সদ্যই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর (Karan Johar)। এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম সম্মান নিয়েছেন অন্যান্য বিশিষ্ট মানুষদের পাশাপাশি বলিউড থেকে একতা কপূর (Ekta Kapoor), কঙ্গনা রানাউত (Kangana Ranaut), আদনান শামি (Adnan Sami) এবং কর্ণ জোহর। এমন সম্মানে ভূষিত হওয়ার পর আপ্লুত প্রত্যেকেই। এদিন পদ্ম সম্মান পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরও অনেক বিশিষ্ট মানুষেরা। গতকাল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

আরও পড়ুন - Kangana on Padmi Shri Award: পদ্মশ্রী পাওয়ার পরই বিস্ফোরক কঙ্গনা রানাউত

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পাওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুভূতি প্রকাশ করেছেন কর্ণ জোহর। ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা কালো পোশাকে সুসজ্জিত হয়ে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করেন 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক। তাই পদ্মশ্রী সম্মান পাওয়ার অনুভূতি প্রকাশের মধ্যেই ডিজাইনার মনীশ মলহোত্রর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্ণ। এরইসঙ্গে প্রকাশ করেছেন তাঁর পদ্মশ্রী সম্মান পাওয়ার পর কী বলল তাঁর দুই সন্তান। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'যদি গতকাল সন্ধের অনুভূতি প্রকাশ করি, তাহলে বলব, সেটি আমার জীবনের অন্যতম স্মৃতিময় মুহূর্ত হয়ে থাকবে চিরকাল। আমি জানি আমি আমার বাবাকে গর্বিত অনুভব করিয়েছি। আর অত্যন্ত আনন্দ অনুভব করেছি, ওরকম একটা মুহূর্তে আমার মাকে পাশে পেয়ে। আমার সন্তানরা আমাকে জিজ্ঞাসা করে, 'দাদা তুমি পদক জিতেছো?' আমি ওদের বলি, হ্যাঁ। আমি আশা করি, তোমরাও একদিন এমন সম্মান পাবে। কৃতজ্ঞ এবং সম্মানিত অনুভব করছি। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই মনীশ মলহোত্রকেও। এমন অনুষ্ঠান তাঁর ডিজাইন করা পোশাকে আমাকে সুসজ্জিত করার জন্য।'

পদ্মশ্রী নেওয়ার মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে কর্ণ জোহর আরও লিখেছেন, 'আজ আমি অত্যন্ত সম্মানিত অনুভব করছি। পদ্মশ্রী সম্মান আমাকে সম্মানিত করার পাশাপাশি গর্বিতও করেছে। মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের হাত থেকে এমন পুরস্কার পেয়ে আমি আপ্লুত। এই বিশেষ মুহূর্ত আমার জন্য, আমার মায়ের জন্য, আমার সন্তানদের জন্য এবং আমার কোম্পানির জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।'

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর এখন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিদের মতো অভিনেতাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget