এক্সপ্লোর

Karan Johar Update: 'অডিশন' চলছে খুদে যশ জোহরের, এবার কি বলিউডে ডেবিউ?

Karan Johar Update: বলিউডে আলিয়া ভট্ট, বরুণ ধবন, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর প্রমুখের মতো একাধিক তারকা সন্তানকে লঞ্চ করেছেন কর্ণ। বলিউডে 'নেপোটিজম'-এর জন্য সমালোচিতও হয়েছেন তিনি প্রবলভাবে।

মুম্বই: জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কর্ণ জোহর (Karan Johar) অডিশনের (Audition) ভিডিও শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। হ্যাঁ, ঠিকই শুনছেন। রবিবার এমনই একটি ভিডিওয় দেখা গেল অডিশন নিচ্ছেন কর্ণ, খুশি-রাগ-দুঃখ প্রকাশ করে দেখাতে বলছিলেন 'অভিনেতা'কে। কার অডিশন নিলেন পরিচালক?

রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। নিজের চার বছরের ছেলে যশ জোহরকে (Yash Johar) বসিয়েছেন অডিশনের চেয়ারে। বাবার কাছে নিজের অভিনয় দক্ষতার পরীক্ষা দিতে দেখা যায় খুদে জোহরকে। 

বলিউডে কর্ণ জোহরের বিশেষ পরিচিতি আছে তারকা-পুত্রকে লঞ্চ করার ক্ষেত্রে। এবার নিজের ছেলেকেো খানিক পরীক্ষা করে দেখে নিলেন। মজার ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বাবার নির্দেশ অনুসারে বিভিন্ন এক্সপ্রেশন দিতে দেখা গেল যশকে।


Karan Johar Update: 'অডিশন' চলছে খুদে যশ জোহরের, এবার কি বলিউডে ডেবিউ?

ভিডিওয় কর্ণকে বলতে শোনা যায় আনন্দ, দুঃখ, অবাক, রাগ, গোমড়া বিভিন্ন অনুভূতির এক্সপ্রেশন দিতে হবে যশকে। বাবার কথা মতো সে করতেও থাকে সেরকম। ভিডিও শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, 'অডিশনের সকালবেলা!' তবে শেষমেশ যশ অডিশনে পাস করল কি না জানা যায়নি। তবে ভিডিও ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন তাহলে কি এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে খুদে যশ। যদিও এই ব্যাপারে কোনও তথ্য এখনও জানা যায়নি। ভিডিওটি একেবারেই মজার ছলে করা।

আরও পড়ুন: Spider-Man: করোনাকালের বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নয়া রেকর্ড গড়ল স্পাইডারম্যান

বলিউডে আলিয়া ভট্ট (Alia Bhatt), বরুণ ধবন (Varun Dhawan), অনন্যা পাণ্ডে (Ananya Panday), জাহ্নবী কপূর (Jahnvi Kapoor) প্রমুখের মতো একাধিক তারকা সন্তানকে লঞ্চ করেছেন কর্ণ। বলিউডে 'নেপোটিজম'-এর জন্য সমালোচিতও হয়েছেন তিনি প্রবলভাবে।

কিছুদিন আগে এক পোস্টে কর্ণ জোহর জানান, ধর্ম প্রোডাকশনের প্রথম 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'র ছবি আসছে 'যোদ্ধা'। এই ছবির পরিচালনার দায়িত্বে সাগর অম্বর ও পুষ্কর ওঝা (Sagar Ambre & Pushkar Ojha)। অভিনয়ে সিদ্ধার্থ মলহোত্র, দিশা পটানি ও রাশি খান্না।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget