এক্সপ্লোর

Spider-Man: করোনাকালের বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নয়া রেকর্ড গড়ল স্পাইডারম্যান

Spider-Man: সম্প্রতি ভারতে রেকর্ড ব্যবসা করেছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। কিন্তু টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' ভারতের বাজারে আসতেই ভাঙে পুরনো সব রেকর্ড।

নয়াদিল্লি: নয়া রেকর্ড গড়ল 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man: No Way Home)। বিশ্বের বক্স অফিসে মহামারীর সময়ে এটিই প্রথম ছবি যা ১ বিলিয়ন ডলার ব্যবসার গণ্ডি পেরিয়ে গেল । শেষ এই রেকর্ড গড়েছিল ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'স্টার ওয়ার্স: দ্য রাইস অফ স্কাইওয়াকার' (Star Wars: the Rise of Skywalker)। 

উত্তর আমেরিকা ও ইউরোপে ক্রমবর্ধমান ওমিক্রন ও করোনা (Omicron and Covid-19) আতঙ্ককে জয় করে টম হল্যান্ডের (Tom Holland) এই তৃতীয় স্পাইডার ম্যান বিপুল ব্যবসা করল বিশ্ব জুড়ে। এমনকী পৃথিবীর সবচেয়ে বড় সিনেমামুখী দর্শকের দেশ চিনে, ছবিটি এখনও মুক্তিই পায়নি। তাতেই এই রেকর্ড গড়ল স্পাইডার ম্যান।

চিনের 'দ্য ব্যাটল অ্যাট লেক চ্যাংজিন'-কেও (৯০২ মিলিয়ন ডলার) পেছনে ফেলে এটিই এই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্র। পিছনে ফেলেছে ২৫তম জেমস বন্ড ছবি 'নো টাইম টু ডাই'-কে (৭৭৪ মিলিয়ন ডলার)।

এক বিনোদন সংস্থার রিপোর্ট অনুযায়ী, সোনির এই কমিক-বুক মহাকাব্য, ১২ দিনের কাছাকাছি সময়ে এই রেকর্ডের মাইলফলক ছুঁয়েছে। 

আরও পড়ুন: 83 Box Office Collection: বড়দিনে কত টাকার বক্স অফিস কালেকশন হল 'এইট্টি থ্রি'র?

অন্যদিকে সম্প্রতি ভারতে ছবির বাজারে রেকর্ড ব্যবসা করেছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। biggest opener of 2021-র রেকর্ড দখল করেছিল এই ছবি। কিন্তু টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man No Way Home) ভারতের বাজারে আসতেই ভাঙে পুরনো সব রেকর্ড। ভারতে স্পাইডার ম্যানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকা। সেখানে অক্ষয় কুমারের 'সূর্যবংশী' প্রথম দিনের বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে প্রায় ৬ কোটি ৩৮ লক্ষের ফারাক। 

এর আগে ২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করেছিল অ্যাভেঞ্জার্স এন্ডগেম (Avengers: Endgame)। ভারতের সব প্রান্তেই দারুণ ভাবে শুরু করেছে হলিউডের এই ছবিটি। 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget