এক্সপ্লোর

Saif-Kareena: 'সেফের সঙ্গে বৈবাহিক সম্পর্ক সহজ নয়', ভাঙনের আবহে মুখ খুলে কী জানালেন করিনা?

Saif Ali Khan-Kareena Kapoor: সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিবাহিত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে করিনা বলেন, একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে পেশা আর বৈবাহিক সম্পর্কের মধ্যে সমতা বজায় রেখে চলা সহজ নয়'

কলকাতা: তাঁরা বলিউডের অন্যতম পাওয়ার কাপল। তাঁদের বিয়ের বয়স যত বাড়ছে, তত যেন দৃঢ় হচ্ছে তাঁদের সম্পর্ক। কিন্তু যেখানে চারিদিকে এত সম্পর্ক ভাঙার গুঞ্জন, সেখানে তাঁদের এই 'কাঁঠালের আঠা'-র মতো সম্পর্কের গোপন কথা কী? শোনা যায়, যখন নায়িকা সিদ্ধান্ত নিয়েছিলেন এই নায়ককে বিয়ে করার, তখন তাঁকে নাকি সতর্ক করেছিলেন অনেকেই। নিজের মনের কথাই কেবল শুনেছিলেন নায়িকা, পাত্তা দেননি অন্য কারও কথায়। আর তিনি যে সঠিক ছিলেন, তাঁর প্রমাণ দেয় বর্তমানে তাঁদের সম্পর্কের সমীকরণ। তবে কখনও কী কঠিন পরিস্থিতি আসেনি সম্পর্কে? কঠিন সময় এলে, তা কাটিয়ে ওঠার টোটকা কী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিবাহিত সম্পর্ক নিয়ে, কঠিন সময় নিয়ে, সেফ আলি খানকে (Saif Ali Khan) নিয়ে মুখ খুলেছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিবাহিত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে করিনা বলেন, একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে পেশা আর বৈবাহিক সম্পর্কের মধ্যে সমতা বজায় রেখে চলা সহজ নয়। কাজের সময়ের যেহেতু কোনও ঠিক থাকে না, তাই পরিবারের জন্য সময় বের করা সত্যিই কঠিন হয়ে পড়ে। আর সেই কথা বলতে গিয়ে করিনা উদাহরণ স্বরূপ বলেছেন, কখনও কখনও কাজ সেরে নাকি ভোর সাড়ে চারটেয় বাড়ি ফেরেন সেফ আলি খান। তখন ঘুম থেকে উঠে পড়েন করিনা কারণ তাঁকে কাজে বেরতে হবে। পরেরদিনও একই রুটিন সেফের, অন্যদিকে করিনাকে যেতে হবে ব্যাঙ্কক। তাই বেরিয়ে পড়তে হবে ফ্লাইটের সময় অনুযায়ী। এই রুটিনের মধ্যে দুই খুদের জন্য, এমনকি নিজেদের জন্যও সময় বের করা সহজ নয়। 

কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিরই ইচ্ছা থাকলে সমাধান হয়। এই সাক্ষাৎকারে করিনা বলেছেন, 'সময় ব্যালেন্স করা সবচেয়ে কঠিন। আমরা মাঝেমধ্যেই ক্যালেন্ডার নিয়ে বসি, হিসেব করি কীভাবে নিজেদের জন্য সময় বের করা যায়। আসলে দু'জন অভিনেতা অভিনেত্রী বাড়িতে থাকলে এটাই হয়ে থাকে। এতে আশ্চর্য্যের কিছুই নেই। আমরা চেষ্টা করি কীভাবে পরিবারের জন্য আর নিজেদের জন্য সময় বের করতে পারি।'

আরও পড়ুন: Ali Fazal Richa Chadha Daughter: সদ্যোজাত কন্যার ছবি প্রকাশ্যে আনলেন আলি-রিচা, শুভেচ্ছাবার্তার জোয়ার নেটদুনিয়ায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget