এক্সপ্লোর

Saif Ali Khan Attacked: গয়নাগাঁটি ছুঁয়ে দেখেনি, দুষ্কৃতীর নিশানায় ছিল ছোট্ট জেহ্, ছেলেকে বাঁচাতে ঝাঁপান সেফ, পুলিশকে জানালেন করিনা

Kareena Kapoor Khan: করিনার বয়ান অনুযায়ী, তাঁদের ছোট ছেলে জেহ্-র ঘরেই প্রথমবার দুষ্কৃতীকে দেখা যায়।

মুম্বই: গভীর রাতে বাড়িতে ঢুকে সেফ আলি খানকে কুপিয়েছে দুষ্কৃতী। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। আর সেই আবহেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পরিবারের অন্য কেউ নন, বরং সেফ এবং করিনার কনিষ্ঠ সন্তান জহাঙ্গির ওরফে জেহ্-ই দুষ্কৃতীর নিশানায় ছিল বলে জানা যাচ্ছে। পুলিশকে দেওয়া বয়ানে সেকথা জানিয়েছেন খোদ করিনাও। (Saif Ali Khan Attacked)

ঘটনার রাতে বাড়িতেই ছিলেন করিনা। পার্টি থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তাঁর বয়ানও রেকর্ড করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে ওই রাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন করিনা। তিনি জানিয়েছেন, ওই দুষ্কৃতী অত্যন্ত আগ্রাসী হয়ে উঠেছিল। সেফকে সে এলোপাথাড়ি কোপায়। কিন্তু গয়নাগাঁটি বাইরে ছড়ানো থাকলেও, কিছুতে হাত দেয়নি। (Kareena Kapoor Khan)

করিনার বয়ান অনুযায়ী, তাঁদের ছোট ছেলে জেহ্-র ঘরেই প্রথমবার দুষ্কৃতীকে দেখা যায়। গৃহ সহায়িকা সকলকে সতর্ক করেন। সরাসরি জেহ্-র দিকেই এগিয়ে যাচ্ছিল ওই দুষ্কৃতী। বিষয়টি উপলব্ধি করেই ঝাঁপিয়ে পড়েন সেফ। ওই দুষ্কৃতী যাতে জেহ্-র কাছে কোনও ভাবেই পৌঁছতে না পারে, মহিলাদের কেউ যাতে আহত না হন, সেই চেষ্টা চালিয়ে যান সেফ। জেহ্কে বাঁচান তিনি।

মোট ছ'বার সেফকে কোপায় ওই দুষ্কৃতী। এর পর কোনও রকমে বাড়ির সব মহিলা এবং শিশুদের ১২তলায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। করিনা জানিয়েছেন, তাঁর গয়নাগাঁটি সব খোলাই পড়েছিল। কিন্তু সেসবে হাত দেয়নি ওই দুষ্কৃতী। এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময় দিদি করিশ্মা এসে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। 

জেহ্-র দেখভাল করেন যে আয়া, সেই ইলিয়ামা ফিলিপও পুলিশের কাছে বয়ান রেকর্ড করেছেন। তিনি জানিয়েছেন, রাত ২টো নাগাদ ওই দুষ্কৃতীকে দেখতে পান তিনি। প্রথমে করিনা ভেবে ভুল করেছিলেন। কিন্তু পরে পুরুষের ছায়া দেখতে পান বাথরুমের দরজায়। মাথায় টুপি পরেছিল ওই দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে জেহ্-র কাছে ছুটে যান তিনি। ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাঁকে চুপ থাকতে নির্দেশ দেয় ওই দুষ্কৃতী। তাঁর শরীরেও ব্লেড চালানোর চেষ্টা করে সে। বাধা দেওয়ার চেষ্টা করলেও আহত হন ইলিয়ামা। টাকার দাবি করতে থাকে ওই দুষ্কৃতী। ১ কোটি টাকা চায়।

সেই সময় বাড়ির কেয়ারটেকার জুনু কোনও ক্রমে ঘর থেকে বেরিয়ে যেতে সফল হয়। সেফ ও করিনাকে গিয়ে গোটা ঘটনা জানায় সে। সঙ্গে সঙ্গে জেহ্-র ঘরে ছুটে আসেন সেফ ও করিনা। সেফ ওই দুষ্কৃতীর অভিসন্ধি জানতে চান। এর পরই ধস্তাধস্তি শুরু হয় দু'জনের মধ্যে। সেফকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ওই দুষ্কৃতী। এর পর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালায়। জেহ্-র ঘর থেকেই আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তার পর সেখান থেকে বেরিয়ে জেহ্-কে নিয়ে উপরে চলে যান মহিলারা।

হামলার পর তৈমুর এবং বাড়ির এক গৃহ সহায়কের সঙ্গে অটোয় চেপে হাসপাতালের উদ্দেশে দেন সেফ। সেফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম সেফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বলে প্রথমে শোনা গেলেও, হাসপাতালের চিকিৎসকরাও জানান যে, বছর সাতের তৈমুরের হাত ধরেই হাসপাতালে ঢোকেন সেফ। অটোচালকও একই কথা জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget