এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 3: দীপাবলিতেই মুক্তি 'ভুলভুলাইয়া ৩'-এর ! শ্যুটিং কবে শেষ হবে ?

Kartik Aryan Starrer Bhool Bhulaiyaa 3: পরিচালক অনীশ বাজমি এবং ভূষণ কুমারের কাছ থেকে এই দীপাবলীতে একটা বড় উপহার পেতে চলেছেন দর্শকরা। এখন চলছে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং।

মুম্বই: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন' আর সেই ছবির প্রচারেই এখন বেজায় ব্যস্ত অভিনেতা কার্তিক। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার আর তাতেই দর্শকমহলের মন জিতে নিয়েছেন তিনি। আর এরই মধ্যে আরেকটি সুখবর জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী অক্টোবর মাসেই মুক্তি পাবে কার্তিক আরিয়ানের আরেকটি বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3)। আর কার্তিক আরিয়ান এবং তাঁর সঙ্গে পুরো টিমই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিংয়ে ব্যস্ত।

সংবাদসূত্রে জানা গিয়েছে যে এই ছবির শ্যুটিং খুব শীঘ্রই শেষ হবে। পরিচালক অনীশ বাজমি এবং ভূষণ কুমারের কাছ থেকে এই দীপাবলীতে একটা বড় উপহার পেতে চলেছেন দর্শকরা। এখন চলছে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং। আগামী ৭-১০ দিনের মধ্যেই এই শ্যুটিং শেষ হবে। আর এই ছবির শ্যুটিংয়ের পাশাপাশি জোর কদমে 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির প্রচারেও ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান (Bhool Bhulaiyaa 3)। তবে দুটি কাজ একসঙ্গে শেষ করতে গিয়ে ছবির শ্যুটিং সময়মত শেষ করাতে কোনও কার্পণ্য করবেন না তিনি।

এই বছর ৯ মার্চ থেকেই নাকি শুরু হয়েছিল কার্তিক আরিয়ান (Bhool Bhulaiyaa 3) সহ অন্যান্যদের সঙ্গে 'ভুল ভুলাইয়া ৩' ছবির শ্যুটিং। পরিকল্পনামাফিক চলছে এই শ্যুটিং, তবে নির্মাতা এবং পরিচালকেরা 'ভুল ভুলাইয়া ৩'-এর শ্যুটিং জুলাই মাসের মধ্যেই সেরে ফেলতে চাইছেন। দীপাবলির সপ্তাহে এই ছবির মত একটি হর কমেডি ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন অনীশ বাজমি এবং ভূষণ কুমার। ২০২৪ সালে টি সিরিজের এই ছবি বহুপ্রতীক্ষিত বলা চলে, অনেকেই আশা করে আছেন এই ছবিকে ঘিরে। ট্রেলার বেরনোর পর এই ছবির টিজার নিয়ে কাজ করছেন নির্মাতারা। টিজার প্রকাশ্যে এনে নতুন করে ছবি মুক্তির তারিখ জানাবেন 'ভুলভুলাইয়া ৩'-এর নির্মাতারা। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসেই মুক্তি পাবে এই ছবির টিজার।

এই মাসের ১৫ তারিখেই প্রকাশ্যে এসেছিল কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'-এর ফার্স্ট লুক আর তাতেই বাজিমাত কার্তিকের। ঘামে ভেজা পেশিবহুল শরীরে মাঠে দৌড়চ্ছেন কার্তিক, সেই ছবিতে কুপোকাত নেটপাড়া। আগামী ১৪ জুন মুক্তি পাবে এই ছবি। ভারতের ফ্রি-স্টাইল সুইমিংয়ে প্যারালিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত মুরলিকান্ত পেটকরের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি।

আরও পড়ুন: 'Chandu Champion' Poster: ছিপছিপে ঘর্মাক্ত শরীর, খেলোয়াড়ের লুকে 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ান, প্রকাশ্যে পোস্টার

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget