এক্সপ্লোর

'Chandu Champion' Poster: ছিপছিপে ঘর্মাক্ত শরীর, খেলোয়াড়ের লুকে 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ান, প্রকাশ্যে পোস্টার

Kartik Aaryan: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির প্রথম পোস্টার। প্রথমেই বাজিমাত! অনুরাগীদের মন জয় করলেন অভিনেতা। পোস্টারে লেখা, 'এক ব্যক্তি যিনি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন'।

নয়াদিল্লি: অবশেষে সুখবর কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অনুরাগীদের জন্য। প্রকাশ্যে এল 'চন্দু চ্যাম্পিয়ন' ('Chandu Champion' Poster Out) ছবির প্রথম পোস্টার। সকলেই এক কথায় স্বীকার করছেন যে এই ছবির জন্য অভিনেতার শারীরিক গঠনের থেকে চোখ সরানো কঠিন। ঘাম চুপচুপে কার্তিককে দেখা যাচ্ছে মাঠে দৌড়তে, প্রকাশ্যে এসেছে সেই ছবিই। 

আসছে 'চন্দু চ্যাম্পিয়ন', প্রকাশ্যে প্রথম পোস্টার

আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির প্রথম পোস্টার। প্রথমেই বাজিমাত! অনুরাগীদের মন জয় করলেন অভিনেতা। পোস্টারে লেখা, 'এক ব্যক্তি যিনি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন'। ১৪ জুন এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর খান। 

এদিন পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'চ্যাম্পিয়ন আসছে...। অত্যন্ত উত্তেজনা ও গর্বের সঙ্গে নিজের কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিশেষ ছবির প্রথম পোস্টার শেয়ার করছি। ১৪ জুন 'চন্দু চ্যাম্পিয়ন' মুক্তি পাবে ১৪ জুন প্রেক্ষাগৃহে।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

একদিন আগে, কার্তিক আরিয়ান এই সিনেমার পোস্টারের ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই প্রচারে আবার 'নাক গলাতে' দেখা যায় কটোরি আরিয়ান অর্থাৎ অভিনেতার পোষ্যকে। তাঁকে পোস্টের ক্যাপশনে লিখতে দেখা যায়, 'আজ থেকে প্রচারের শুভারম্ভ হওয়ার কথা ছিল কিন্তু কটোরি পোস্টারটাই ছিঁড়ে দিয়েছে। এবার কালই আসবে পোস্টার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

আরও পড়ুন: Madhuri Dixit Unknown Stories: হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, ৩০ কেজির কস্টিউম পরেও সাবলীলভাবে নাচতে পারতেন মাধুরী

কবীর খান পরিচালিত 'চন্দু চ্যাম্পিয়ন' বলবে এক খেলোয়াড়েরর প্রাণোচ্ছ্বলতা ও একনিষ্ঠতার কথা। চন্দুর চরিত্রে দেখা যাবে কার্তিককে। তাঁর সুঠাম, ছিপছিপে শরীর, ঘর্মাক্ত কাদামাখা লুক নজর কেড়েছে ইতিমধ্যেই। ছবিটি ফ্রিস্টাইল স্যুইমিংয়ে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনার পদকপ্রাপ্ত মুরলিকান্ত পেটকরের ওপর তৈরি বলে খবর সূত্রের। এই প্রথম কবীর খানের সঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক আরিয়ান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget