এক্সপ্লোর

Kaun Banega Crorepati: 'কৌন বনেগা ক্রৌড়পতি'-র ১৭তম সিজনের প্রস্তুতি শুরু, হটসিটে কি আবারও অমিতাভ ?

KBC 17: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এই প্রোমো শেয়ার করেছেন নিজের প্রোফাইলে। আর তা থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও হটসিটে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ?

মুম্বই:  'কৌন বনেগা ক্রৌড়পতি' সংক্ষেপে 'কেবিসি'র ১৬তম সিজন সদ্য শেষ হয়েছে। আর এরই মধ্যে নতুন সিজনের প্রস্তুতি (KBC 17) শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্বের প্রস্তুতির একটি প্রোমো প্রকাশ পেয়েছে সম্প্রতি। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এই প্রোমো শেয়ার করেছেন নিজের প্রোফাইলে। আর তা থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও হটসিটে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ?

'কাজই আদপে একজনের ভাগ্যকে স্বস্তি এনে দেয়। শোয়ের পরবর্তী সিজনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এর প্রাথমিক ধাপ হল এই প্রোমো যা আপনাদের রেজিস্ট্রেশন করার উৎসাহ দেবে'। এমনটাই নিজের ব্লগে লিখে জানিয়েছেন অভিনেতা। আর একইসঙ্গে তিনি তাঁর ব্লগের থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে যেখানে একটি ছবিতে দেখা যায় তিনি একটি সোফায় শুয়ে আছেন এবং ক্যামেরা উপর থেকে শ্যুট করছে গোটা দৃশ্যটা।

তারপরেই সেই লেখায় অমিতাভ জানান ঠিক কীভাবে একটি ছবি বা সিরিজ দেখার পরে মগ্ন হয়ে যায় তিনি এবং সেই সম্পর্কেই কথা বলতে থাকেন। তিনি লেখেন, 'সবার সঙ্গেই কি এমন হয় নাকি শুধু আমার সঙ্গেই... যখন আমরা কোনও ছবি দেখি তখন এত বেশি মগ্ন হয়ে পড়ি যে কিছুক্ষণ পরে আমরা নিজেরা ছবির সেই চরিত্রটির মতই আচরণ করতে শুরু করি'। এই পোস্টেই অমিতাভ তাঁর ভক্ত অনুরাগীদের উগাড়ি, গুড়ি পড়ওয়া, ইদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২০০০ সালের ৩ জুলাই সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে শুরু হয়েছিল এই জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রৌড়পতি'। টেলিভিশন গেম শোয়ের মধ্যে অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় 'কৌন বনেগা ক্রোড়পতি'। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি 'হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার?'-এর আনুষ্ঠানিক হিন্দি সংস্করণ এটি। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে দীর্ঘ ২৫ বছরের এই টেলিভিশন শো থেকে অব্যাহতি নিতে চলেছেন অমিতাভ বচ্চন। তবে এ নিয়ে তিনি নিজে আর কিছু বলেননি, ইন্ডাস্ট্রির মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে। এই 'কৌন বনেগা ক্রৌড়পতি' শো'-এর শুরুর দিন থেকেই তিনি সঞ্চালনা করে আসছেন, তাহলে তাঁর অবর্তমানে কার দখলে যাবে হটসিট ? জল্পনা শোনা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন এই শোয়ের সঞ্চালনা করতে পারেন। কিন্তু সেই জল্পনা উড়িয়ে আবারও এই শোয়ের প্রস্তুতির ইঙ্গিত দিলেন শাহেনশা।   

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget