এক্সপ্লোর

KBC 16: কেবিসি ১৬-তে প্রথম ১ কোটি জিতলেন ২২ বছরের চন্দ্র প্রকাশ, UPSC দিতে চান এই তরুণ

Chander Prakash: 'কৌন বনেগা ক্রোড়পতি'র সিজন ১৬-র প্রথম কোটিপতি হলেন চন্দ্র প্রকাশ (Chander Prakash)। গড়লেন রেকর্ড। জিতলেন ১ কোটি টাকা এবং হুন্ডাইয়ের একটি দারুণ এসইউভি গাড়ি।

Chander Prakash: 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৬তম সিজনের প্রথম কোটিপতি হলেন জম্মু-কাশ্মীরের এই তরুণ। বুধবার সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (Kaun Banega Crorepati) তাদের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে যেখানে সেই তরুণের এক কোটি টাকা জেতার মুহূর্ত ধরা পড়েছিল। এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) এই জয়ে উল্লসিত হয়ে ওঠেন, তরুণকে বুকে জড়িয়ে ধরেন। এই তরুণের নাম চন্দ্র প্রকাশ। 'কৌন বনেগা ক্রোড়পতি'র সিজন ১৬-র প্রথম কোটিপতি হলেন চন্দ্র প্রকাশ (Chander Prakash)। গড়লেন রেকর্ড।

একটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, অমিতাভ বচ্চন গর্বের সঙ্গে উল্লসিত হয়ে দর্শকদের সামনে নেমে এসে চিৎকার করে বলতে থাকেন 'এক কোটি'। আর দর্শকও ফেটে পড়েন হাততালিতে। সমস্বরে সকলেই যেন উল্লাস প্রকাশ করেন সেই মঞ্চে। এ যেন এক অভূতপূর্ব মুহূর্ত। তারপরে বিগলিত কণ্ঠে অমিতাভ তাঁকে বুকে টেনে নেন। চন্দ্র প্রকাশকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন অমিতাভ। 'কৌন বনেগা ক্রোড়পতি'র পক্ষ থেকে তাঁকে অনেক শুভকামনা জানানো হয়।

আরেকটি ভিডিয়োতে দেখা যায় যে চন্দ্র প্রকাশ ১ কোটি টাকা জেতার পাশাপাশি হুন্ডাইয়ের পক্ষ থেকে একটি এসইউভি গাড়িও উপহার পেয়েছেন পুরস্কার স্বরূপ। এরপরে ৭ কোটি জেতার জন্য আরেকটি প্রশ্ন করেন অমিতাভ বচ্চন, যদিও সেই প্রশ্নটি আদপে কী ছিল তা দেখানো হয়নি ভিডিয়ো ক্লিপে। তবে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি চন্দ্র প্রকাশ।

কৌন বনেগা ক্রোড়পতির সিজন ১৬-র এই পর্বে চন্দ্র প্রকাশকে ১ কোটি টাকার জন্য প্রশ্ন করা হয়েছিল, এমন কোন দেশ আছে যার বৃহত্তম শহর তাঁর রাজধানী নয় এবং সেই শহরের নাম একটি আরবি নামের বন্দর যার অর্থ হল শান্তির ঘর। উত্তরের জন্য বিকল্প ছিল চারটি- সোমালিয়া, ওমান, তাঞ্জানিয়া এবং ব্রুনেই। ডাবল ডিপ লাইফলাইন ব্যবহার করে চন্দ্র প্রকাশ এই প্রশ্নের সঠিক উত্তর দেন তাঞ্জানিয়া। এরপরেই ৭ কোটি টাকা জেতার জন্য অমিতাভ তাঁকে প্রশ্ন করেন, '১৫৮৭ সালে উত্তর আমেরিকায় জন্মানো কোন ইংরেজ শিশুর জন্ম নথিভুক্ত হয় প্রথম?' এই প্রশ্নের উত্তর দিতে পারেননি চন্দ্র প্রকাশ এবং সমস্ত লাইফলাইন শেষ হয়ে যাওয়ার কারণে শো কুইট করতে চান তিনি।

২২ বছর বয়সী চন্দ্র প্রকাশ জম্মু কাশ্মীরের একজন ইউপিএসসি উৎসাহী। এই শো চলাকালীন চন্দ্র প্রকাশ জানান এতদিনের জীবনে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। জন্মের সময় থেকেই অন্ত্রে একটি ব্লকেজ ছিল তাঁর। সাত সাতটি সার্জারি হয়েছে তাঁর এবং অন্ত্রের নানাবিধ সমস্যায় তিনি প্রায়ই ভোগেন এবং আরও একটি সার্জারির কথা জানিয়েছেন ডাক্তাররা।

১২ অগাস্ট থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতির ১৬তম সিজন। সোম থেকে শনি রাত্রি ৯টার সময় এই সিজন দেখা যায় চ্যানেলে। ২০০০ সাল থেকেই এই শো সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। শুধুমাত্র ২০০৭ সালে এই শোয়ের তৃতীয় সিজনটি সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।

আরও পড়ুন: Dibyendu Bhattacharya: টলিউড থেকে ভাল ছবির অফার না পাওয়ার আফশোস, দিব্যেন্দু বলছেন, 'বলিউডে দাদাগিরি নেই'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget