এক্সপ্লোর

KGF Chapter 2: 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর সাফল্যের পিছনে রয়েছেন এক ১৯ বছরের এডিটর!

KGF Chapter 2: প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।

মুম্বই: একের পর এক দক্ষিণী ঝড়, ফের চর্চায় উঠে এসেছে সদ্য মুক্তি পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'। দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' (‘K.G.F: Chapter 2’) দেখে যখন মুগ্ধ সবাই, তখনই চর্চায় উঠে এসেছে আরও একজনের নাম। তিনি অবশ্য পর্দার সামনের নয়, নেপথ্যের মানুষ। উজ্জ্বল কুলকার্নি। ১৯ বছরের এই এডিটারের হাতেই তৈরি হয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'।

প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।

এই 'কেজিএফ: চ্যাপ্টার ২' একক তারকার ছবি হিসেবে সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে। শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবি এটি। একই ঘটনা কেরলেও। একইসঙ্গে 'কেজিএফ'-এর প্রথম দিনের রেকর্ডও ভেঙেছে এই ছবি।

আরও পড়ুন: মুখে রক্তের ছিটে, দু হাতে ওমের গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী বললেন, 'ভয় পেও না'

জানলে অবাক হবেন, চর্চায় উঠে আসছে যে উজ্জ্বল কুলকার্নির নাম, এটা তাঁর প্রথম এডিট করা ছবি। এর আগে ইউটিউবে ও বিভিন্ন অনুরাগীদের ভিডিও এডিট করতেন তিনি। তাঁর কাজ দেখেই 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর পরিচালক প্রশান্ত নীল তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। তারপরেই ম্যাজিক। ১৯ বছরের এডিটরের হাতের জাদুতে হিট 'কেজিএফ: চ্যাপ্টার ২'।

২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের।

'কে জি এফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget