এক্সপ্লোর

বাগদান সারলেন করিশ্মা তান্না? পাত্র কে?

একদিকে রণবীর কপূর- আলিয়া ভট্ট, রাজকুমার রাও- পত্রলেখা, ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের হাইভোল্টেজ বিয়ের খবরে যখন সরগরম বি টাউন, তখন অন্যদিকে নাকি চুপিসাড়ে বাগদান সেরে ফেলেছেন করিশ্মা তান্না।

মুম্বই: বলিউডে চারিদিকে বিয়ে বিয়ে গন্ধ। একদিকে রণবীর কপূর- আলিয়া ভট্ট, রাজকুমার রাও- পত্রলেখা, ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের হাইভোল্টেজ বিয়ের খবরে যখন সরগরম বি টাউন, তখন অন্যদিকে নাকি চুপিসাড়ে বাগদান সেরে ফেলেছেন প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী করিশ্মা তান্না (Karishma Tanna)। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক বরুণ বঙ্গেরার সঙ্গে নাকি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই নাকি দীর্ঘদিনের প্রেমিক বরুণের সঙ্গে বাদগান সেরেছেন প্রাক্তন 'খতরো কে খিলাড়ি' জয়ী করিশ্মা তান্না। আর খুব শীঘ্রই তাঁরা বিয়েটাও সেরে ফেলতে চলেছেন। যদিও করিশ্মা তান্না কিংবা বরুণ বঙ্গেরার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি এই খবর জানানো হয়নি। শোনা যাচ্ছে গতকাল অর্থাৎ ১২ নভেম্বর একান্ত ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই নিজেদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে আরও খানিকটা এগিয়ে নিয়ে গেলেন অভিনেত্রী।

আরও পড়ুন - 'কুছ কুছ হোতা হ্যায়'-র ছোট্ট অঞ্জলিকে মনে আছে? এখন কেমন দেখতে হয়েছে তাঁকে?

'বিগ বস সিজন ৮' -এর প্রতিযোগী ছিলেন অভিনেত্রী করিশ্মা তান্না। 'বিগ বস'-র ঘরে অভিনেতা উপেন পটেলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে তাঁরা দুজনে জনপ্রিয় একটি টেলিভিশন শো সঞ্চালনাও করেন। 'নাচ বালিয়ে ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল করিশ্মা তান্না এবং উপেন পটেলকে। যদিও ২০১৬-তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দুজনেই।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্নাকে শেষবার দেখা গিয়েছিল স্পাই থ্রিলার 'লন্ডন কনফিডেন্সিয়াল'-এ। এছাড়াও তিনি 'কয়ামত কি রানি', 'নাগিন থ্রি', 'বলবীর', 'ঝলক দিখলা যা ৯' প্রভৃতি টেলিভিশন শোয়ে অংশ নিয়েছেন। যদিও এখন কিছুটা বিরতি নিয়েছেন অভিনেত্রী। এবং তাঁর আগামী কোনও প্রোজেক্ট এখনও ঘোষণা করেননি।

প্রসঙ্গত, শুধু করিশ্মা তান্নাই নন, টেলিভিশনের আরও বেশ কিছু তারকা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget