এক্সপ্লোর

New Bengali Film: খেয়ালী, দেবদূত, বিশ্বনাথের নতুন ছবি 'মেসবাড়ি' বলবে বর্তমান সমাজের গল্প

Mess Bari: হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে

কলকাতা: এ এক 'মেসবাড়ি'-র গল্প। বর্তমান ইঁদুর দৌড়ের যুগে, আমরা সবাই যখন ছুটছি, তখন এক সম্পর্কের বুনোটের গল্প শোনাতে আসবে 'মেসবাড়ি'। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় 'ক্লিক' (KLiKK) ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি, 'মেসবাড়ি'। ক্লিক স্টুডিওজ়-এর উদ্যোগে মুক্তি পাওয়া প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি হতে চলেছে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। অভিনয়ে রয়েছেন, খেয়ালী ঘোষ দস্তিদার  (Kheyali Ghosh Dastidar), বিশ্বনাথ বসু (Bishwanath Basu), দেবদূত ঘোষ (Devdut Ghosh), ধীমান ভট্টাচার্য্য (Dheeman Bhattacharya), আবির সেনগুপ্ত (Abir Sengupta), শুভশ্রী সেনগুপ্ত (Subhasree Sengupta) ও অন্যান্যরা। 

হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা পবিত্র জানা। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)-র মতো শিল্পীরা। অফ দা স্পেকট্রাম-এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।

বর্তমান সমাজে, ছোট ছোট পরিবারের প্রচলন রয়েছে। অনেক সময়েই চাকরির প্রয়োজনে সন্তানেরা পাড়ি দেয় বিদেশে। তারপরে সেখানেই থিতু হয়, সংসার করে। বাবা-মায়েরা থাকেন দেশে। এক্কেবারে একা। কখনও কখনও আবার তাঁদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েই তৈরি হয়েছে 'মেসবাড়ি'-র গল্প। কিছু মানুষের একসঙ্গে ভাল থাকতে চাওয়ার ইচ্ছা,  আর তার জন্য তৈরি হওয়া একটা 'মেসবাড়ি'-র গল্প এটি। সদ্য মুক্তি পেয়েছে এই শর্টফিল্মের ট্রেলার।

ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে খেয়ালী ঘোষ দস্তিদারকে। ছেলে বিদেশে থাকে, এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছেলেকে মনে পড়া, তাঁর ছোটবেলার স্মৃতি আঁকড়ে থাকা, সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। বিশ্বনাথকেও দেখা গিয়েছে একজন মধ্যবয়স্ক ব্যক্তির ভূমিকায়। সব মিলিয়ে, বর্তমান সমাজের একটি চিত্র তুলে ধরবে 'মেসবাড়ি'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

আরও পড়ুন: SRK-Aryan Khan: শাহরুখ-সুহানা মডেল, আরিয়ানের ব্র্যান্ডের নতুন কালেকশন লঞ্চ! 'বীভৎস দামী' তকমা অনুরাগীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget