এক্সপ্লোর

Sid Kiara Wedding: এই উইকেন্ডেই গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা! তারকা জুটির বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে

Sidharth Malhotra and Kiara Advani: সূত্রের খবর, জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে সিড-কিয়ারার বিয়ের আসর।

Sid Kiara Wedding: সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সম্প্রতি শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বিটাউনের এই দুই তারকা। ৪ বা ৫ ফেব্রুয়ারি জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে সিড-কিয়ারার বিয়ের আসর। মাঝে আবার শোনা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি নাকি সাতপাক ঘুরবেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। আর ৪ এবং ৫ তারিখ বিয়ের আগের অনুষ্ঠান, রীতিনীতি পালনের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। এখনও নিশ্চিত ভাবে এই দুই বলি তারকার বিয়ের দিনক্ষণ জানা যায়নি অবশ্য। তবে সিড-কিয়ারার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। 

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন স্বস্ত্রীক শাহিদ কাপুর। সূত্রের খবর, শাহিদ এবং মীরা কাপুর দু'জনেই সিড-কিয়ারার বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি- তিনদিন ধরে চলতে পারে সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ে- সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেন শাহিদ কাপুর এবং মীরা। শোনা গিয়েছে, অন্যান্য অতিথিরাও বিয়ের দিন দুয়েক আগে থেকেই পৌঁছে যাবেন জয়সলমীরের বিলাসবহুল ভেন্যুতে। পাঁচতারা হোটেলের মধ্যেই বিভিন্ন ভিলায় তাঁদের থাকার বন্দোবস্তও নাকি ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তাঁদের বিলাসবহুল বিয়ে সেরেছেন মরুশহরেই। তবে বিয়ের আসল বিলাসবহুল হলেও উপস্থিত ছিলেন একান্তই ঘনিষ্ঠরা। 

এ যাবৎ একটিই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সুপারহিট ছবি 'শেরশাহ'- তে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। শোন যায়, ২০২০ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, অস্বীকারও করেননি এই দুই বলি তারকা। পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ কর্ণ'- তে হাজির হয়েছিলেন দুই তারকাই। তবে আলাদা আলাদা এপিসোডে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সঞ্চালক কর্ণ দুই তারকাকেই তাঁদের সম্পর্কের কথা বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করেছিলেন। কিয়ারাকে তিনি জিজ্ঞেস করেন, 'সিদ্ধার্থের সঙ্গে নিজের সম্পর্ক কি অস্বীকার করছ?' জবাবে কিয়ারা বলেব স্বীকার বা অস্বীকার কিছুই তিনি করছেন না। এরপর কিয়ারাকে জিজ্ঞাসা করা হয় 'আপনার কি ঘনিষ্ঠ বন্ধু?' অভিনেত্রীর জবাব 'ঘনিষ্ঠ বন্ধুর থেকেও বেশি।' 

আরও পড়ুন- কারা আমন্ত্রিত সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে? ফাঁস অতিথি তালিকা

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget