এক্সপ্লোর

Kolkata International Film Festival: 'মানিকদার ভক্ত ছিলাম, ভক্ত আছি, ভক্ত থাকব': শত্রুঘ্ন সিনহা

KIFF: এদিন শত্রুঘ্নর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। সিনেমার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের কথা। তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো।

কলকাতা: 'আমি মানিকদার ভক্ত ছিলাম, ভক্ত আছি, ভক্ত থাকব'। কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলায় এমনটাই বললেন 'বিহারিবাবু' শত্রুঘ্ন সিনহা। সোমবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন চলচিত্র উৎসবের। সেখানেই বিশেষ অতিথি ছিলেন শত্রুঘ্ন সিনহা। বলিউডের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন রাজনীতির ময়দানেও রয়েছেন দীর্ঘদিন। প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা সদ্য আসানসোল থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ফের সংসদে ফিরেছেন। মঞ্চ থেকেই আসানসোলের দায়িত্ব দেওয়ার জন্যে মমতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ।

সোমবার উদ্বোধন হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের প্রায় সব তারকা-অভিনেতা। উপস্থিত ছিলেন চলচিত্র শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই।  

বাংলার কথা:
এদিন শত্রুঘ্নর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। সিনেমার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের কথা। তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। সন্দীপ রায়, গৌতম ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। অভিনেতা-সাংসদ বলেন, 'আমি জীবনে আড়াইশোটা বা তারও বেশি সিনেমা করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিক্ষণীয় হিসেবে যদি বলা যায় তাহলে আমি বলব সেই সিনেমা হল গৌতম ঘোষের সঙ্গে করা অন্তর্জলী যাত্রা।' সিনেমার জগতে বাঙালি চিত্রপরিচালক ও অভিনেতাদের অবদান নিয়ে বারবার প্রশংসার কথা উঠে এসেছে তাঁরা বক্তব্যে।

শিক্ষাও বাংলা থেকেই:
সিনেমা জীবনের একেবারে প্রথম দিকের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। এফটিআইআই-এ কোর্সের সময় কলকাতা বেছে নিয়েছিলেন তিনি। এখানে এসে মৃণাল সেন, সত্যজিৎ রায়ের কাছেই অভিনয়ের শিক্ষা নিয়েছিলেন। তিনি বলেন, 'এঁদের কাছে শিক্ষা পেয়েছি। এঁরাই আমার শিক্ষক।' উৎপল দত্ত, পাহাড়ি সান্যালের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ-এরও ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন সিনহা।

পরামর্শ:
সিনেমার উন্নতির জন্য আলাদা মন্ত্রী বা আলাদা দফতর তৈরির পরামর্শ দেন তিনি। চলচিত্র শিল্পের উন্নতির জন্যই এমন পদক্ষেপ দরকার, বলেন শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন:  'অরণ্যের দিনরাত্রি দিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের শুরু', আপ্লুত সন্দীপ রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget