এক্সপ্লোর

Kili Paul: কিলি পলকে বিশেষ সম্মান তানজানিয়ার ভারতীয় হাইকমিশনের

কখনও হিন্দি গান, আবার কখনও ছবির সংলাপ। সূদুর তানজানিয়ায় বসে ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' নামে

নয়াদিল্লি: কখনও হিন্দি গান, আবার কখনও ছবির সংলাপ। সূদুর তানজানিয়ায় বসে ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। আর এবার তাঁকে সম্মানিত করল তানজানিয়ার ভারতীয় হাইকমিশন (Indian High Commission in Tanzania)। 

 সোমবার ভারতীয় হাই কমিশন টুইটারে 'ভারতে লক্ষ লক্ষ হৃদয় জয় করা' তাঁদের এই ‘বিশেষ অতিথি’ সম্পর্কে পোস্ট করেছে। কিলি পলের (Instagram Sensation Kili Paul) ইনস্টাগ্রামে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। কেবল সাধারণ মানুষ নয়, টলিউড থেকে বলিউড, অনেকেই ফলো করেন 'কিলি পল'-কে। 

আজ বিনায়া প্রধান ট্যুইটারে কিলি পলকে উপহার দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, 'আজ, তানজানিয়ার ভারতীয় হাইকমিশনে একজন বিশেষ অতিথি এসেছেন। তিনি কিলি পল। হিন্দি গানের সঙ্গে লিপ সিঙ্ক করে লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন যিনি।'

ইনস্টাগ্রাম ঘাঁটার অভ্যেস থাকলে, বিশেষত যদি রিলস (Instagram Reels) দেখার অভ্যেস থাকে তাহলে তানজানিয়ার বিখ্যাত কিলি পলকে (Kili Paul) চেনেন নিশ্চয়ই। কিলির সঙ্গে তাঁর বোন নিমা পলও (Nima Paul) ভাইরাল (Viral) হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁরা দুজনেই মূলত বলিউড ও দক্ষিণী ছবির বিভিন্ন জনপ্রিয় গান ও সংলাপে রিলস তৈরি করেন। মুখে মুখে সমস্ত ভারতীয় কথায় লিপ সিঙ্কও করেন।

আরও পড়ুন: Ipsita Arnab: সাদা-কালো ছবিতে একে অপরের চোখে ডুবলেন ঈপ্সিতা-অর্ণব

ইনস্টাগ্রামে কার্যত ভাইরাল হয়েছিল 'শেরশাহ' (Sher Shah) ছবির 'রাতা লম্বিয়া' গানের সঙ্গে 'কিলি পল'-এর লিপ সিঙ্ক। শেরশাহ তারকা সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) শেয়ার করেছিলেন তাঁর এই রিল। নিজের দেশের সংস্কৃতির পোশাকেই ভিডিওতে নিজেকে তুলে ধরেন কিলি (Instagram Sensation Kili Paul)। তানজানিয়ার ঐতিহ্য বজায় রেখেই সুদূর ভারতের বিখ্যাত গানগুলিকে আরও প্রসারের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিলি পল।

Today had a special visitor at the @IndiainTanzania ; famous Tanzanian artist Kili Paul has won millions of hearts in India for his videos lip-syncing to popular Indian film songs #IndiaTanzania pic.twitter.com/CuTdvqcpsb

— Binaya Pradhan (@binaysrikant76) February 21, 2022

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget