এক্সপ্লোর

Ipsita Arnab: সাদা-কালো ছবিতে একে অপরের চোখে ডুবলেন ঈপ্সিতা-অর্ণব

সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি, সাদায় কালোয় ঘনিষ্ঠ সদ্য বিবাহিত তারকা দম্পতি। একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন যেন। সপ্তাহের শুরুতে, শ্যুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে একটুকরো সময় বের করে নিলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি, সাদায় কালোয় ঘনিষ্ঠ সদ্য বিবাহিত তারকা দম্পতি। একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন যেন। সপ্তাহের শুরুতে, শ্যুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে একটুকরো সময় বের করে নিলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি শেয়ার করেন ঈপ্সিতা। সেই ছবিতে দুজনেই দেখা যায় সাবেকি সাজে। ভারি গয়না, শাড়ি আর খোঁপার ফুলে সাজ সম্পূর্ণ ঈপ্সিতার। অন্যদিকে পাঞ্জাবি পরেছিলেন অর্ণব। দুজনে তাকিয়ে আছেন একে অপরের দিকে। ছবির ক্যাপশানে ঈপ্তিতা লিখেছেন, ' তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব..'। স্বর্ণযুগের 'লুকোচুরি' ছবির সেই কিংবদন্তি গান। সদ্য বিবাহিত এই জুটির ছবিতে ভালোবাসা উপচে দিয়েছেন নেটিজেনরা। 

আরও পড়ুন: Top Enertainment News Today: ফের আইনি জটে 'গঙ্গুবাঈ', আরিয়ানের ওয়েব ডেবিউ, বিনোদনের সারাদিন

জানুয়ারি মাসের শেষের দিকের কথা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নেন ঈপ্সিতা, তার পরের দিন অর্ণবও। তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ড্রাস্ট্রিতে কান পাতলেই। সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনে একসঙ্গে ছবিও ভাগ করে নিতেন তাঁরা। তবে জানুযারি মাসের ২৪ তারিখ আইনি বিয়ে সেরেছেন এই দুই টেলি তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নিয়েছেন তাঁরা। 

সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন ঈপ্সিতা। সেখানে দেখা যায়, একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ঈপ্সিতা-অর্ণব। ক্যাপশানে ঈপ্সিতা লিখেছেন, 'আমার চিরজীবনের ভ্যালেন্টাইন-এর সঙ্গে। প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে।'

সোশ্যাল মিডিয়ায় আংটিবদলের ছবি ভাগ করে নিয়েছিলেন অর্ণব। সেখানে অর্ণব আর ঈপ্সিতার গলায় রজনীগন্ধার মালা, হাতে হিরের আংটি। আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। যদিও হিরের সেই দ্যুতিকে ছাপিয়ে যাচ্ছে তাঁদের মুখের হাসি। ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। ভরাট চিকন কাজের পাঞ্জাবিতে সেজেছিলেন অর্ণব। লালের বদলে ঈপ্সিতাও বেছেছিলেন হালকা সোনালি শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। মাথার খোঁপা আর কপালের লাল টিপে তাঁর সাজ পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করে ঈপ্সিতা লিখেছিলেন, 'মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী জুড়ে দেন এনগেজড ও ম্যারেড শব্দই। আইনি বন্ধনে বাঁধল প্রেম, রেজিস্ট্রি সারলেন ঈপ্সিতা অর্ণব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ipsita Mukherjee (@ipsitamukherjee.i19)

">

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget