এক্সপ্লোর

Kishmish: মায়ের সামনে বিয়ের প্রস্তাব রেখে কনের নামই ভুলে গেলেন দেব!

Kishmish: আজ সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর কিছু মজার কোলাজ শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে কখনও সংলাপ ভুলে যাচ্ছেন রুক্মিণী মৈত্র।

কলকাতা: অবশেষে মায়ের সামনে গিয়ে সাহস করে বললেন, 'মা আমি বিয়ে করতে চাই..'। তারপরেই ক্যামেরার দিকে তাকিয়ে প্রশ্ন, 'মেয়েটার নামটা কী যেন?' হেসে উঠল গোটা ইউনিট। বিয়ের কথা বলতে গিয়ে কনের নামই ভুলে গেলেন দেব? সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর (Kishmish) এমনই অফস্ক্রিন মজার কোলাজ শেয়ার করে নিলেন দেব (Dev) স্বয়ং।

আজ সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর কিছু মজার কোলাজ শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে কখনও সংলাপ ভুলে যাচ্ছেন রুক্মিণী (Rukmini Maitra), কখনও আবার অঞ্জনা বসু অর্থাৎ অনস্ক্রিন মায়ের সামনে বিয়ের প্রস্তাব রাখতে গিয়ে রোহিনীর নাম ভুলে যাচ্ছেন টিনটিন স্বয়ং। কোলাজে ধরা পড়ল পরিচালক থেকে শুরু করে ক্যামেরার কাজের বিভিন্ন ভিডিও। 

আরও পড়ুন: Ena Saha: যশের সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট এনা

সাফল্যের মুখ দেখেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকদের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।  এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

">

দেবের এই ছবি দেখে আপ্লুত হয়ে দেবকে চিঠি লিখেছিলেন তাঁর বাবা। দেবের কোনও ছবি মুক্তি পেলে তা দেখতে যান মা-বাবা-বোন। তবে কখনওই নিজের মনের ভাব এভাবে ব্যক্ত করেননি গুরুদাসবাবু। এবারে ছেলের অভিনয় দেখে দেবকে চিঠি লিখেছিলেন তিনি। আর তাতেই দেবের অস্কার প্রাপ্তি হল অভিনেতার। সেই চিঠির ভিডিও শেয়ার করে এমনই কথা শেয়ার করেছিলেন তৃণমূল সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, 'কিশমিশ সুপার ডুপার হিটস'।

চিঠিতে বাবার রিভিউ পেয়ে আপ্লুত দেব লিখেছিলেন, আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে "Kishmish Super duper Hetes”, আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম ।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget