এক্সপ্লোর

Priyanka Chopra: ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখতে প্রিয়ঙ্কা চোপড়া কোন ডায়েট মানেন?

Bollywood Celebrity Updates: প্রিয়ঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয়। কিন্তু কীভাবে দীর্ঘদিন ধরে এমনই ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী?

মুম্বই: বলিউডে সফল কেরিয়ার অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। হলিউডেও পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টায় রয়েছেন। স্বামী, সন্তান, সংসার নিয়ে সেখানেই বসবাস করছেন। বলিউড এবং হলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। প্রিয়ঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয়। কিন্তু কীভাবে দীর্ঘদিন ধরে এমনই ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী?

প্রিয়ঙ্কা চোপড়ার ফিটনেসের রহস্য-

বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া নিজেকে খাদ্যরসিক বলেই উল্লেখ করেন। সম্প্রতি নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ডায়েট প্রসঙ্গে কথা বলেন তিনি। এক সাক্ষাতকারে অভিনেত্রী জানানযে, তিনি ব্রেকফাস্টে অমলেট বা অ্যাভোক্যাডো টোস্ট খেতে পছন্দ করেন। যেহেতু তিনি ভারতীয়। তাই ই়ডলি, ধোসা বা পোহার মতো খাবারও তালিকায় রাখেন। যখন তিনি ভারতে আসেন, তখন বাড়িতে তৈরি পরোটাও খেয়ে থাকেন। লাঞ্চে ভারতীয় খাবারের মধ্যে রাগির রুটি, ঢ্যাড়শের তরকারি বা আলুর তরকারি খেয়ে থাকেন। কখনও কখনও আবার এক বাটি শুধুই টাটকা স্যালাড বা সব্জির সঙ্গে রোস্টেড মাছ খেয়ে থাকেন। প্রিয়ঙ্কা চোপড়া জানাচ্ছেন, যখন তিনি কাজে ব্যস্ত থাকেন, তখন বাড়িতে তৈরি সব্জির স্যালাড খেয়ে থাকেন।

লাঞ্চ বা ডিনারের মাঝে যদি খিদে পায় তাহলে একমুঠো মাখনা বা বাদাম খেয়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। জানালেন তিনি এমনটাই। তাঁর মতে, সকালের দিকে বেশি ভারী খাবার খেয়ে ডিনারে হালকা খাবার খাওয়াই ভালো। এছাড়াও মেদ ঝরাতে তিনি প্রতিদিন স্কিপিং করে থাকেন। নিজেকে সুস্থ রাখার জন্য প্রিয়ঙ্কার পরামর্শ, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তিনি সব সময় নিজের সঙ্গে বড় একটা জলের বোতল রাখেন। 

আরও পড়ুন - Pooja Bhatt Birthday: কেরিয়ার, বিতর্ক, সম্পর্ক, একনজরে পূজা ভট্টের বর্ণময় জীবন

প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই জন্ম হয় প্রিয়ঙ্কা চোপড়ার কন্যা মালতীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানাচ্ছেন যে, জন্মের পর বেশ কিছুদিন এনআইসিইউতে থাকতে হয়েছিল সদ্যোজাতকে। আর সেই সময়টা মারাত্মক উদ্বেগের মধ্যে কেটেছে দুই তারকার। প্রিয়ঙ্কা বলছেন, 'আমি অপারেশন থিয়েটারে ছিলাম যখন মালতীর জন্ম হয়। ও খুব ছোট ছিল। আমার হাতের থেকেও ছোট ছিল জন্মের সময়। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয় মালতী মেরির। আমরা ওর সঙ্গে প্রতিটা দিন হাসপাতালে কাটিয়েছিলাম। ও হয় আমার বুকে থাকত নাহলে আমার স্বামীর বুকে থাকত।' কিন্তু সারোগেসিকেই কেন বেছে নিতে হল প্রিয়ঙ্কা চোপড়াকে? তিনি বলছেন, 'আমার বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। আমাদের দ্রুত কোনও পদক্ষেপ নিতে হত। আমি অত্যন্ত ভাগ্যবান যে, আমরা একজন ভালো সারোগেটকে পেয়েছিলাম। তিনি অত্যন্ত বুদ্ধিমান, দয়ালু, ভালোবাসায় ভরা, মজাদার মানুষ ছিলেন। তিনি আমাদের মূল্যবান উপহারকে ৬ মাস দেখাশোনা করেছিলেন।'

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget