এক্সপ্লোর

Janhvi Kapoor Birthday: দক্ষিণী প্রথায় বিয়ের শখ, হওয়ার কথা ছিল চিকিৎসক! জন্মদিনে অজানা জাহ্নবী কপূর

Janhvi Kapoor Unknown Facts: মায়ের মতোই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন জাহ্নবী। হয় ও তাই। জাহ্নবী নজর কাড়েন প্রথম ছবিতেই।

কলকাতা: তিনি তারকাকন্যা। বাবা-মা দুজনেই যুক্ত রূপোলি পর্দার সঙ্গে। মেয়েও মায়ের রাস্তাতেই হেঁটে পা রেখেছে রূপোলি পর্দায়। একের পর ছবিতে কাজ করছেন, জনপ্রিয়তাও পাচ্ছেন। কিন্তু পর্দার বাইরে কেমন এই নায়িকা? ছোট থেকে তাঁর ব্যক্তিগত জীবনে কী কী এসেছে, ঘটে গিয়েছে কী কী পরিবর্তন? জন্মদিনে এবিপি লাইভ (ABP Live) খুঁজল অজানা জাহ্নবী কপূরকে (Janhvi Kapoor)। 

বাবা বনি কপূর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। শোনা যায়, যে সময় শ্রীদেবী অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময়ে তিনি অনিল কপূরের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে একটি চরিত্রের নাম ছিল জাহ্নবী। সেই নামটি শ্রীদেবী ও বনি কপূর দুজনেরই এতটাই পছন্দ হয় যে তাঁরা সিদ্ধান্ত নেন, প্রথম সন্তান কন্যা হলে তার নাম রাখা হবে জাহ্নবী। হয় ও তাই। প্রথম সন্তান কন্যা ও শ্রীদেবী তাঁর নাম রেখেছিলেন জাহ্নবী। 

মায়ের মতোই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন জাহ্নবী। হয় ও তাই। জাহ্নবী নজর কাড়েন প্রথম ছবিতেই। কিন্তু নায়িকা নয়, মা শ্রীদেবী চাইতেন, চিকিৎসক হোক জাহ্নবী। কিন্তু জাহ্নবী মনে করেছিলেন, চিকিৎসক হওয়ার কোনও সম্ভাবনা নেই তাঁর। বাবা বনি কপূর অবশ্য বোঝেন, মেয়ের আকর্ষণ রয়েছে বলিউডে। আর তাই... অভিনয় জীবনে পা রাখেন জাহ্নবী।

অভিনয়ের পাশাপাশি, নাচ করতে ভীষণ ভালবাসেন জাহ্নবী। তাঁর প্রথম ছবি 'ধড়ক'-এর সময়েই, কত্থক শিখতে হয়েছিল তাঁকে। তারপরেও কিছুদিন নাচের চর্চা বজায় রেখেছিলেন তিনি। তাঁর প্রথম সহ-অভিনেতা ঈশান খট্টর জানিয়েছিলেন, জাহ্নবী কবিতাও লিখতে পারেন। 'ধড়ক'-এর চিত্রনাট্যে কবিতা লিখতেন তিনি। 

জাহ্নবী কপূরের একটি প্রিয় গোলাপি বোতল রয়েছে। তিনি নাকি গোলাপি বোতলে জল খেতে ভীষণ ভালবাসেন। শুধু তাই নয়, প্রিয় এই বোতলের একটি নামও রেখেছেন তিনি। 'চুসকি'। জাহ্নবী ঘুরতে ভালবাসেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রিয় ঘোরার জায়গা হল উদয়পুর। ছোট থেকেই মা ও বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন জাহ্নবী। 

নিজের জীবনসঙ্গীকে নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'যে মানুষ আমার জীবনসঙ্গী হবেন, তিনি যেন যে কাজটা করছেন সেটাকে ভালবাসেন। আর হ্যাঁ.. আমাকে নিয়েও পাগলামি থাকতে হবে।' নিজের বিয়ে নিয়ে জাহ্নবী বলেছিলেন, তিনি একেবারে সাবেকি কায়দায়, তিরুপতিতে বিয়ে সারতে চান। বিয়ের মেনু হবে দক্ষিণী ও জাহ্নবীর পরার ইচ্ছা একটি জরি পাড়ের কাঞ্জিভরম শাড়ি।

আরও পড়ুন: Sandipta Sen: ছুটি পেয়েই সৌম্যকে সঙ্গে নিয়ে বিদেশে পাড়ি সন্দীপ্তার, কোথায় গেলেন মধুচন্দ্রিমায়?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget