এক্সপ্লোর

Kolkatar Harry: আমি এখনও সোহমের থেকে অভিনয় শিখি, বলছেন দেব

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সোহম। সেখানে 'কলকাতার হ্যারি' বসে রয়েছে টিনটিন-এর পাশে। দেব দর্শকদের কাছে আবেদন জানাচ্ছেন 'কলকাতার হ্যারি' দেখার

কলকাতা: আজ মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত, রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত নতুন ছবি 'কলকাতার হ্যারি'। অন্যদিকে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'কিশমিশ'। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই ছবি। আর এবার, নতুন ছবি মুক্তির দিনে এক বাংলা ছবি দাঁড়াল আরেক বাংলা ছবির পাশে। সোহমের ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন 'কিশমিশ' (Kishmish)-এর টিনটিন (Tintin) অর্থাৎ খোদ দেব। 

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আগেই সোহম জানিয়েছিলেন, এটা বাংলা ছবির একে অপরকে সাহায্য করার সময়, লড়াইয়ের নয়। তিনি এও বলেছিলেন, 'কিশমিশ'-এর মুক্তির দিন জানার পরে একদিন ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন তিনি। একই দিনে মুক্তি পেয়েছে অন্য বাংলা ছবি 'মিনি' (Mini)। এই ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী। মৈনাক চক্রবর্তী পরিচালিত এই ছবি মাসি-বোনঝির সম্পর্কের গল্প বলবে। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের মাধ্যমে সোহম দর্শকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, 'দুর্গাপুজোয় যেমন ঘোরার দিন ভাগ করে নেন, তেমনই ছবি দেখার দিনও ভাগ করে নিন। শনিবার 'কলকাতার হ্যারি' দেখলে রবিবার 'মিনি' দেখুন।

আরও পড়ুন: Badam Kaku: কুমোরটুলি থেকে ভিক্টোরিয়া, হলুদ ট্যাক্সিতে কলকাতা ভ্রমণ করে 'বাদামকাকু'-র স্বপ্নপূরণ

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সোহম। সেখানে 'কলকাতার হ্যারি' বসে রয়েছে টিনটিন-এর পাশে। দেব দর্শকদের কাছে আবেদন জানাচ্ছেন 'কলকাতার হ্যারি' দেখার। সেই সঙ্গে সোহমের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ' তিনি এখনও সোহমের থেকে অভিনয় শেখেন।' সঙ্গে সঙ্গে সোহমও পাল্টা দর্শকদের আবেদন করেন 'কিশমিশ' দেখার। দুই অভিনেতার বন্ধুত্তে ফের একই সুর, বাংলা ছবিকে সমর্থনের সুর। 

'বোঝে না সে বোঝে না'-য় (Bojhe na Se Bojhe na) নিজের নায়িকা সঙ্গে এবার ব্যবসায়ীক লড়াই? স্বভাবসিদ্ধ হাসিমুখে সোহমের উত্তর, বিন্দুমাত্র লড়াই নেই, অবশ্যই বন্ধুত্ব আর স্বাস্থ্যকর প্রতিযোগীতা। কোভিড পরিস্থিতিতে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে লড়াই করে চলেছে.. সেই পরিস্থিতি কাটিয়ে বাংলা ছবি আমার ফ্লোরে ফিরেছে, শ্যুটিং চলছে, দর্শক সেই ছবি দেখতেও যাচ্ছে, আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। স্বাস্থ্যকর প্রতিযোগীতা সবসময়েই থাকবে কিন্তু বাংলা ছবির সদস্য হিসেবে আমরা প্রতিযোগীতাটাকে এমন জায়গাতেও নিয়ে যাব না যেখানে একটা ছবি অপর ছবির ক্ষতি করে বসবে। ইন্ডাস্ট্রিতে সবসময় একে অপরকে সমর্থন করা উচিত। আমি যখন দেখলাম দেব (Dev) ২৯ এপ্রিল 'কিশমিশ' (Kishmish) মুক্তির সিদ্ধান্ত নিল, ভেবে নিয়েছিলাম, হয় এর আগে না হয় এর পরে 'কলকাতার হ্যারি' মুক্তি পাবে। একে অপরকে এই জায়গাটা দিলে তবেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে। 'মিনি' আর 'কলকাতার হ্যারি' দুটোই বাংলার ছবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটো প্রেক্ষাপটের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soham (@myslfsoham)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget