এক্সপ্লোর

Kota Factory Season 3 Trailer: প্রবেশিকায় উত্তীর্ণ হতে এবারও ভরসা জিতেন্দ্র কুমারের জিতু ভাইয়া? প্রকাশ্যে 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' ট্রেলার

Kota Factory S3 Release Date: লক্ষ্য আইআইটি। তার প্রবেশিকা পরীক্ষায় বসতে, উত্তীর্ণ হতে আবারও একমাত্র ভরসা হয়ে উঠবে জিতু ভাইয়া? তার মুখ চেয়েই বসে পড়ুয়ারা? এবার শিক্ষিকার চরিত্রে তিলোত্তমা সোমও।

নয়াদিল্লি: অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'-এর ট্রেলার ('Kota Fctory Season 3' Trailer Out)। 'পঞ্চায়েত' সিরিজের তৃতীয় সিজন মুক্তির পর এবার জিতু ভাইয়া ফিরছেন পর্দায়। মঙ্গলবার ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স (Netflix) প্রকাশ্যে আনল সিরিজের ট্রেলার। সকলের প্রিয় জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) আবারও কাড়লেন নজর। এবারের সিজনে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী তিলোত্তমা সোমকেও (Tillotama Shome)। 

মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' ট্রেলার

লক্ষ্য আইআইটি। তার প্রবেশিকা পরীক্ষায় বসতে, উত্তীর্ণ হতে আবারও একমাত্র ভরসা হয়ে উঠবে জিতু ভাইয়া? তার মুখ চেয়েই বসে পড়ুয়ারা? তবে এবার অপর এক শিক্ষিকার চরিত্রে দেখা মিলবে তিলোত্তমা সোমের। 

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে জিতেন্দ্র কুমার অভিনীত চরিত্র জিতু ভাইয়া বক্তব্য রাখছেন এক পডকাস্ট শোয়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায় যে আসন পাওয়ার থেকেও বেশি জরুরি তার জন্য উপযুক্ত প্রস্তুতি নেওয়া। তাঁর সংলাপ, 'জিত কি তৈয়ারি নেহি, তৈয়ারি হি জিত হ্যায় ভাই' অর্থাৎ, 'জয়ের প্রস্তুতি নয়, প্রস্তুতিই আসল জয়।' কিন্তু ক্লাসরুমের অন্দরে পরিস্থিতি গম্ভীর হতে শুরু করে যখন প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আসে আর বৈভব ও তার বন্ধুবান্ধব নিজেদের প্রস্তুতিতে সন্দেহ প্রকাশ করতে থাকে। 

সিরিজে অত্যন্ত নরম মনের ধৈর্য্যশীল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে তিলোত্তমা সোমকে। তাঁর মতে এই সমস্ত ইনস্টিটিউট আর ছাত্রছাত্রীদের ক্ষমতাকে ধারালো করে না, বরং 'মাস প্রোডাকশন'-এর কারখানা হিসেবে কাজ করে। জিতু ভাইয়াকেও rank ও প্রাপ্ত নম্বর নিয়ে কথা শুনতে হয় কর্তৃপক্ষের তরফে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: 'Constable Manju': কাছে এসেও ফের দূরত্ব বাড়বে অর্জুন ও মঞ্জুর? কোন নতুন মোড় ধারাবাহিকের গল্পে?

কবে কোথায় দেখা যাবে 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'?

'কোটা ফ্যাক্টরি'র প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালে 'টিভিএফ প্লে' ও ইউটিউবে। মুক্তির পরই এই শো চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করে। এরপরে এই শোয়ের স্বত্ব নেয় নেটফ্লিক্স ইন্ডিয়া। এরপর নেটফ্লিক্সেই ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। বহু প্রতীক্ষার পর এবার সিজন ৩ আসছে নেটফ্লিক্সেই, আগামী ২০ জুন। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এহসাস চন্নাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget