এক্সপ্লোর

Kriti-Pulkit Wedding: ‘নীল আকাশ থেকে শিশিরবিন্দু, প্রতি মুহূর্ত শুধুই তুমি’, সাতপাক ঘুরে পুলকিতের কাছে অঙ্গীকার কৃতির

Bollywood Wedding: বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে লিপ্ত ছিলেন কৃতি এবং পুলকিত। একছাদের নীচে সংসারও পেতেছিলেন তাঁরা। প্রেমকে এতদিনে পরিণয়সূত্রে বাঁধলেন তাঁরা।

মুম্বই: সমস্ত সৃষ্টির নেপথ্যে যে সূর্য, তাকে সাক্ষী রেখে নবজীবনের সূচনা। অবশেষে দ্বিপ্রাহরিক বিবাহ অনুষ্ঠানের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড তারকা কৃতি খরবন্দা এবং পুলকিত সম্রাট। শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। শনিবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনের ছবি দিলেন। পুষ্পবৃষ্টির মধ্যে হাতে হাত রেখে এগিয়ে চলার ছবি রয়েছে তাতে যেমন, তেমনই কৃতিকে এক ছবিতে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন পুলকিত। কোথাও আবার পুলকিতের কপালে ঠোঁট ছুঁইয়ে রয়েছেন কৃতি। (Kriti-Pulkit Wedding)

বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে লিপ্ত ছিলেন কৃতি এবং পুলকিত। একছাদের নীচে সংসারও পেতেছিলেন তাঁরা। প্রেমকে এতদিনে পরিণয়সূত্রে বাঁধলেন তাঁরা। তবে দুই তারকার বিবাহ অনুষ্ঠানে বাইরের লোকের প্রবেশ ছিল নৈব নৈব চ। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সারাজীবন পরস্পরের হাত ধরে চলার অঙ্গীকারবদ্ধ হন দু'জনে। (Bollywood Wedding)

নতুন জীবনের সূচনা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেছেন কৃতি এবং পুলকিত। ইদানীং কালে তারকাদের বিয়েতে লাল, নীলের পরিবর্তে যেমন প্যাস্টেল রঙের আধিক্য দেখা যাচ্ছে, সেই ধারা বজায় রেখেছেন কৃতি এবং পুলকিতও। হালকা গোলাপির উপর সাদা এবং লালের ছোঁয়া ছিল কৃতির লেহঙ্গায়। পুলকিত পরেছিলেন পেস্তা-সবুজ রঙের শেরওয়ানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti Kharbanda (@kriti.kharbanda)

আরও পড়ুন: Amitabh Bachchan: 'হাসপাতালে ভর্তির খবর ভুয়ো..', সচিনের সঙ্গে ম্যাচ দেখার পর সব হেসে ওড়ালেন অমিতাভ

তবে নতুন জীবনের সূচনায় পুলকিতের উদ্দেশে নিজেকে কার্যত উজাড় করে দিয়েছেন কৃতি। স্বামীর উদ্দেশে তিনি আস্ত কবিতা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, যা হল-

'গভীর নীল আকাশ থেকে,

সকালের শিশিরবিন্দু.

মাটিতে ছোঁয়া হোক বা আকাশে উড়ান

শুধুই তুমি।

শুরু থেকে শেষ পর্যন্ত,

এখন এবং আগের সব মুহূর্ত,

হৃদয়ের ছন্দের ঝঙ্কার মানে

অবশ্যই তুমি।

রোজ,

প্রতিদিন,

প্রতি মুহূর্ত,

তুমিই'।

২০১৯ সালে 'পাগলপনতি' ছবির সেটে পরস্পরের সঙ্গে আলাপ কৃতি এবং পুলকিতের। সেখান থেকেই সূচনা সম্পর্কের। 'ভীরে দি ওয়েডিং', 'তইশ' ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।   এর আগে, সলমন খানের 'রাখি-বোন' শ্বেতা রোহিরার সঙ্গে বিয়ে হয়েছিল পুলকিতের। ১১ মাসের মধ্যে আলাদা হয়ে যান তাঁরা। তার পর ইয়ামি গৌতমের সঙ্গেও নাম জড়ায় পুলকিতের। তবে কৃতি জীবনে আসার পর সব ঝড়-ঝাপটা কাটিয়ে, জীবনে শান্তি আসে বলে জানান পুলকিত।

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget