এক্সপ্লোর

Kriti Sanon Update: কীভাবে একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান কৃতী শ্যানন?

বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, 'মিমি' ছবিটিই অভিনেত্রী কৃতী শ্যাননের কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি।সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেত্রী কৃতী শ্যানন জানালেন কীভাবে তিনি একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান

মুম্বই: বলিউডে কেরিয়ার শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। খুব বেশি বছর বলিউড যাত্রা শুরু হয়নি। কিন্তু এরইমধ্যে দর্শকের পছন্দের তালিকায় জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। বিশেষ করে তাঁর 'মিমি' ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অন্দর এবং অনুরাগীদের থেকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, 'মিমি' ছবিটিই অভিনেত্রী কৃতী শ্যাননের কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি। আর নিঃসন্দেহে এই ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন কৃতী। সম্প্রতি একটি সাক্ষাতকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে একসঙ্গে অনেকগুলির ছবির কাজ সামলান তিনি? প্রশ্নের উত্তরে অভিনেত্রী যা বলেন, তা প্রেরণা দেবে আপনাকেও।

সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন জানালেন কীভাবে তিনি একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান। কৃতী বলেন, 'আমি যখন সেটে যাই, তখন ওখানে বাকি সমস্ত ছবির স্ক্রিপ্ট পাশে রেখে যে দৃশ্যটার শ্যুটিং করব সেটাকে সঙ্গে রাখি। সেই স্ক্রিপ্টটার সঙ্গে একাত্ম্য হতে থাকি। পুরো স্ক্রিপ্টটা পরে ফেলি। আর তারপর পারফর্ম করি। আমার অভ্যাস আছে স্ক্রিপ্টের উপর কীভাবে অভিনয় করব তা লিখে রাখা। প্রতিটা ক্ষেত্রেই আমি তা করি। তাই আমার কোনও অসুবিধাই হয় না।'

আরও পড়ুন - 22 Years of Kaho Naa Pyaar Hai: 'কহো না পেয়ার হ্যায়'-র ২২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট আমিশা পটেলের

একটা চরিত্র থেকে যখন অন্য আর একটা চরিত্রের অভিনয় করা খুবই কঠিন ব্যাপার। কীভাবে সেই কঠিন পরিস্থিতি সামলান কৃতী শ্যানন? অভিনেত্রী বলেন, 'যখন আমি সেটে থাকি, আমি নিজের মনকে নিশ্চিত করি যে এবার আমাকে ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। আর মেকআপ করার সময় থেকে আমি চরিত্রের মধ্যে ঢুকে যেতে থাকি। তাই একসঙ্গে অনেকগুলো ছবির কাজ করতে আমার সমস্যা হয় না।'

২০২১ সালে মুক্তি পাওয়া কৃতী শ্যানন অভিনীত 'মিমি' ছবিটি ব্লকবাস্টার হিট হয়। অভিনয়ে প্রশংসিত হন কৃতী। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে প্রভাসের 'আদিপুরুষ' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কৃতীকে দেখা যাবে 'বচ্চন পাণ্ডে', 'গণপত', 'ভেড়িয়া', 'শেহজাদা' ছবিতে। প্রতিটা ছবিতে আলাদা আলাদা নায়কের বিপরীতে অভিনয় করছেন তিনি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget