এক্সপ্লোর

KRK: ফের অনুষ্কা শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেআরকে

অভিনেত্রীর বিরুদ্ধে এমন কথা বলার জন্য কেআরকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন নেটিজেনরা।

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) অবসাদের জন্য দায়ী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অভিনেত্রীকে উদ্দেশ্য করে এমনই বিতর্কিত মন্তব্য করলেন ছবি সমালোচক কেআরকে। যিনি নানা তারকার উদ্দেশে হামেশাই বিতর্কিত মন্তব্য করেন। অনুষ্কা শর্মাকে বিঁধে কেআরকের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। আর অভিনেত্রীর বিরুদ্ধে এমন কথা বলার জন্য কেআরকের (KRK) বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন নেটিজেনরা।

অনুষ্কা শর্মাকে নিয়ে কেআরকে-র মন্তব্যে শোরগোল নেট দুনিয়ায়-

সম্প্রতি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে তিনি জানান যে, কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। বিরাট কোহলি বলেন, 'আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, এ কথা স্বীকার করে নিতে আমি মোটেই কুন্ঠিত বোধ করি না। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনাটাই আমরা আলোচনা করতে দ্বিধাবোধ করি। মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও আমরা সেভাবে কথা বলি না। আমরা মোটেই মানসিক দিক থেকে দুর্বল থাকতে পছন্দ করি না। বিশ্বাস করুন। নিজের মানসিক স্বাস্থ্যের কথা স্বীকার করে নেওয়ার থেকে ঢের খারাপ নিজেকে মিথ্যে শক্তিশালী দেখানোর চেষ্টা। আমার ক্ষেত্রে ১০ বছরে এটা প্রথমবার হয়েছে। যেখানে আমি একটা মাস ব্যাট ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে, আমার মন চাইছে কিন্তু আমার শরীর থেমে থাকতে বলছে। আমার মন বলছিল বিরতি নেওয়ার।'

আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলি একঝলকে

বিরাট কোহলির এই বক্তব্যের পরই অনুষ্কা শর্মাকে বিঁধে মন্তব্য করেন কেআরকে। তিনি লেখেন, 'বিরাট কোহলিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অবসাদে ভুগছেন। এটাই ফল একজন নায়িকাকে বিয়ে করার। তিনিই নিশ্চয়ই ওঁর মাথায় এসব ঢুকিয়ে দিয়েছেন যে, তিনি অবসাদে ভুগছেন।'

কেআরকের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নেটিজেনরা কেআরকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানাতে থাকেন। পাশাপাশি কেউ মন্তব্য করেন যে, 'একজন মহিলাকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, তা এই অভদ্র লোকটির জানা নেই।' আবার অন্য একজন লিখেছেন, 'এই ব্যক্তিকে রিপোর্ট করুন। কেউ অবসাদে ভুগছেন, আর তাঁর এই অবস্থাকে নিয়ে কেউ এমন কুরুচিকর মন্তব্য করছে, এটা মেনে নেওয়া যায় না।' কেআরকের এই মন্তব্যে অবশ্য বিরাট কোহলি কিংবা অনুষ্কা শর্মা কেউই কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget