এক্সপ্লোর

Hrithik Roshan: অভিনয় করেই কাটিয়েছেন ২৫টা বছর, এবার বড় সিদ্ধান্ত নিলেন হৃত্বিক রোশন

Krrish 4 News: কৃশ-এর ফ্রাঞ্চাইজির এমনিই একটা ফ্যানবেস রয়েছে। আর এবার মনে করা হচ্ছে, পরিচালকের আসনে বসে ঋত্বিক চমক দিতে পারেন।

কলকাতা: এই ছবির পরিচালক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। শোনা যাচ্ছিল, এই ছবির পরিচালকের দায়িত্ব নাকি আর নিজের হাতে রাখতে চান না রাকেশ রোশন। আর এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, এই ছবির পরিচালকের ভূমিকায় থাকতে চলেছেন স্বয়ং 'কৃশ' (Krishh) অর্থাৎ হৃত্বিক রোশন (Hrithik Roshan)। ২৫ বছরের কেরিয়ার হৃত্বিকের। তবে এই প্রথম পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। ছবির মুখ্যভূমিকায় অভিনয়ের পাশাপাশি, ছবি পরিচালনা করাও বেশ গুরুদায়িত্ব। সেই দায়িত্বই পালন করবেন হৃত্বিক। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।

এই দুটি চমকেই 'কৃশ ৪' আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে বলে মনে করছেন দর্শকেরা। কৃশ-এর ফ্রাঞ্চাইজির এমনিই একটা ফ্যানবেস রয়েছে। আর এবার মনে করা হচ্ছে, পরিচালকের আসনে বসে ঋত্বিক চমক দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরে সিলমোহর দিয়ে রাকেশ রোশন লিখেছেন, 'ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এই বার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি'।

আপাতত 'ওয়ার ২' ছবির শ্যুটিং করছেন হৃত্বিক। এই ছবির চমক দুই হেভিওয়েট তারকা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন প্যাকড এই ছবিতে থাকছে নাচ গানের মতো বিনোদনও। শোনা যাচ্ছে, এই ছবির একটি গানের জন্য নাচের অভ্যাস করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। দুই তারকাকে এক ছবিতে, এর গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে, এটাই  তো যথেষ্ট উত্তেজনার খবর অনুরাগীদের কাছে। তবে এই গানের নৃত্য অভ্যাস করতে গিয়েই হল কাল। এই গানের নাচ অভ্যাস করার সময় হৃতিকের পায়ে একটি চোট লাগে। সঙ্গে সঙ্গে সেটে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের চোট তেমন গুরুতর নয়। তবে চিকিৎসক নিদান দেন, কোনও রকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়। চিকিৎসকের কথা মতো, এখন চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে হৃতিককে। এর ফলে কিছুদিন থমকে ছিল 'ওয়ার ২'-এর শ্যুটিং। 

কিছুদিন আগে রাকেশ রোশন হৃতিকের একটি শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বলছেন, 'একটা দৃশ্য় ছিল, হৃতিক অনেক উঁচু একটা বিল্ডিংয়ে বেয়ে উঠবে। আমি ক্যামেরায় চোখ রেখে নিচে বসে রয়েছি। একটা রাস্তার মাঝখানে। আমি ক্যামেরায় চোখ রেখেই বুঝতে পারছিলাম, কোনও একটা অস্বস্তিতে পড়েছে ও। একেবারেই ব্যালেন্স পাচ্ছে না। উঠতেই পারছে না। কিন্তু আমি যে চেয়ার থেকে উঠে গিয়ে অ্যাকশন ডিরেক্টরকে বুঝিয়ে বিষয়টা বলব, তারপরে কিছু করব.. ততক্ষণ ওই ওপর থেকে পড়ে যায় হৃতিক। ওর গায়ে রোপ লাগানো ছিল। সেই নিয়ে সবশুদ্ধ ও পড়ে যায়। সৌভাগ্যবশত ও একটি ক্যানোপির ওপর পড়ে তো তেমন চোট পায়নি। এমনকি ক্যানোপির লোহার রডগুলো ও ওকে ছোঁয়নি পর্যন্ত। কিন্তু এরপরেও শ্যুটিং বন্ধ করতে চায়নি হৃতিক। ও কাজ চালিয়ে যাওয়ারই নির্দেশ দেয়। আমি শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিলে হৃতিক বলে, 'না বাবা, আমায় আজকে শ্যুটিং করতেই হবে। নাহলে এই ভয়টা চিরকাল আমার মধ্যে রয়ে যাবে। আমি ঠিক আছি। চিন্তার কিছু ঘটেনি।' কিন্তু রাকেশ আজও যেন ছেলের সেই ভয়াবহ স্মৃতি বুকে করে বয়ে নিয়ে বেড়ান।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget