এক্সপ্লোর

Kunal Khemu: নতুন জার্নি শুরু করলেন কুণাল খেমু

Kunal Khemu Directoral Debut: 'গণেশ চতুর্থী'র শুভ তিথিতে সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেতা কুণাল খেমু

মুম্বই: বলিউডে বেশ কিছু বছর ধরে অভিনয় করছেন কুণাল খেমু (Kunal Kemmu)। 'কলিযুগ' থেকে 'ঢোল' কিংবা 'ব্লাড মানি', বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এবার নতুন জার্নি শুরু করলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন এবার তিনি।

ছবি পরিচালনা করছেন কুণাল খেমু-

'গণেশ চতুর্থী'র শুভ তিথিতে সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেতা কুণাল খেমু। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রথম পরিচালিত ছবির ঘোষণা করেন। এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় 'ম্যাডগাঁও এক্সপ্রেস' নামের একটি ছবি পরিচালনা করছেন তিনি। গণপতি বাপ্পা মোরিয়া বলে তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'গণপতি বাপ্পা মোরিয়া। সমস্ত শুভ কাজই তাঁর নাম করে শুরু করা হয়। আর আমার এই নতুন শুরুর ঘোষণাটা এর থেকে ভালো দিনে করতে পারতাম না। এটা আমার মাথায় প্রথম শুরু হয়। যা ধীরে ধীরে স্বপ্ন হিসেবে বেড়ে ওঠে। এরপর আমার আঙুলের মাধ্যমে শব্দ হয় ল্যাপটপে। আর এখন সেটা বাস্তবায়িত হওয়ার পথে। যা দেখা যাবে রুপোলি পর্দায়। এক্সেল এন্টারটেনমেন্টের রীতেশ, ফারহান, রুশাকে অনেক ধন্যবাদ আমার স্ক্রিপ্টের উপর ভরসা করার জন্য। আর আমার দৃষ্টিভঙ্গির সঙ্গী হওয়ার জন্য। যা ছবির জগতে আমার নতুন জার্নিকে শুরু করছে। হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ ও প্রার্থনা চাইছি। গণপতি বাপ্পা আমাকে আশীর্বাদ করুন।'

আরও পড়ুন - Brahmastra: 'ব্রহ্মাস্ত্র'তে কি দেখা মিলবে শাহরুখের? সঠিক খবর দিলেন মৌনী রায়

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনার কবল থেকে বাঁচেন কুণাল খেমু এবং তাঁর স্ত্রী সোহা আলি খান ও কন্যা ইনায়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিযুক্ত গাড়ির ছবি পোস্ট করে কুণাল খেমু লেখেন, 'আজ সকাল ৯টা নাগাদ আমি আমার স্ত্রী, কন্যা এবং প্রতিবেশি ও তাঁদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করতে জুহুর দিকে যাচ্ছিলাম। সেই সময় এই গাড়িটি দ্রুত গতিতে শুধু আমাদের গাড়িটিকে ওভারটেকই করেনি আচমকা আমাদের গাড়ির সামনে চলে আসে। ওই গাড়িটি শুধু যে নিজের বিপদ ডেকে আনছিল তাই নয়, রাস্তার অন্যান্যদেরও বিপদ ঘটে যেতে পারত যেকোনও সময়ে। আমি যদি সময় মতো ব্রেক না কষতাম, তাহলে আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগত এবং বড় দুর্ঘটনা ঘটে যেত আজ। আমার গাড়িতে থাকা বাচ্চারা আতঙ্কে রয়েছে এখনও। আমি যখন গাড়ি থামাই, তখন ওই গাড়ি থেকে এক ব্যক্তি নেমে এসে আমাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। আমাদের দিকে আঙুল তুলে কথা বলতে থাকে। আমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে সমস্তটা রেকর্ড করতে শুরু করি ওই ব্যক্তি নিজের গাড়িতে ফিরে যায় এবং গাড়ি চালিয়ে চলে যায়। মুম্বই পুলিশের উদ্দেশে আবেদন জানাব,তাঁরা যেন বিষয়টি খতিয়ে দেখেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget