এক্সপ্লোর

'Laapataa Ladies': সাফল্যের চূড়ায় 'লাপতা লেডিজ', রণবীরের 'অ্যানিম্যাল'কে ছাপিয়ে নয়া রেকর্ড কিরণ রাওয়ের

'Laapataa Ladies' News: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' নিয়ে বিতর্ক সমালোচনা হলেও এই ছবি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল প্রবল। এবার তাকেও ছাপিয়ে গেল 'লাপতা লেডিজ'।

নয়াদিল্লি: দর্শকের মন জয় করেছে কিরণ রাও (Kiran Rao) পরিচালিত 'লাপতা লেডিজ' (Laapataa Ladies)। প্রেক্ষাগৃহের পর এখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) দেখা যাচ্ছে এই ছবি। মুঠোফোনে হাজির হওয়ার পর থেকে চড়চড়িয়ে বেড়েছে এই ছবির খ্যাতি। এমন একটি ছবি যা আবেগ, ভালবাসা, লড়াই ও শিক্ষার এক নিখুঁত মিশ্রণ। সম্প্রতি শোনা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে নতুন রেকর্ড গডেছে এই ছবি। এই ছবি ছাপিয়ে গেল 'অ্যানিম্যাল'-এর (Animal) খ্যাতি।

নেটফ্লিক্সে নয়া নজির 'লাপতা লেডিজ' ছবির, কত ভিউয়ার?

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' নিয়ে বিতর্ক সমালোচনা হলেও এই ছবি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল প্রবল। শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই রমরমিয়ে চলেছে এই ছবি। বিশাল স্টারকাস্ট, বিগ বাজেটের সেই ছবিকেই এবার ভিউজের নিরিখে পিছনে ফেলল 'সাদামাটা' ছবি 'লাপতা লেডিজ'। ইতিমধ্যেই ১৩.৮ মিলিয়ন ভিউজ পেয়েছে কিরণ রাওয়ের ছবি।

নেটফ্লিক্সে গত ২৬ জানুয়ারি মুক্তি পায় রণবীর কপূর, রশ্মিকা মান্দান্না, অনিল কপূর অভিনীত 'অ্যানিম্যাল'। তার বেশ কয়েক মাস পরে নেটফ্লিক্সে এসেও ইতিমধ্যেই রেকর্ড ভেঙেছে 'লাপতা লেডিজ'। এই খবর খুব দ্রুতই উঠে আসে শিরোনামে। নেটিজেনরা অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন এই খবরে। একজন লেখেন, 'ব্রিটেনে এই ছবি বেশ খ্যাতি লাভ করেছে। আমার স্থানীয় সমস্ত বন্ধুরা এই ছবিকে ভালবেসেছে। ওঁরা শুধু বাহুবলীর মতো ছবি দেখেছে। যখন তাঁরা লাপতা লেডিজ নিয়ে কথা বলছেন তখন গর্ব হয়।' অপর একজন লেখেন, 'খুব ভাল খবর। এই ছবির সমস্ত দৃষ্টি আকর্ষণ প্রাপ্য।'

আরও পড়ুন: Firoz Khan Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'ভাবি জি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা ফিরোজ খান

কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' ছবি বিপ্লব গোস্বামীর পুরস্কার জয়ী উপন্যাস থেকে তৈরি। দুই নবদম্পতিকে কেন্দ্র করে এই ছবি আবর্তিত। একই ট্রেনে দুই নববিবাহিত দম্পতি ওঠেন। দুই কনের মুখেই লম্বা ঘোমটা টানা। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুই নববধূ কীভাবে হারিয়ে যান এবং তারপর কী কী হয়, সেই নিয়েই ছবির গল্প। ট্রেলার দেখে ছবির গল্প বিশেষ আন্দাজ করা যায় না এবং অবশ্যই তা আপনাদের এখানেও বলা হবে না, কারণ এরকম ছবি প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখা উচিত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
Behala News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের | BJP Government
Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget