এক্সপ্লোর

Lata Mangeshkar Health: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাচ্ছেন মুখপাত্র

করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর গত ৯ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা।

মুম্বই: করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বিরানব্বই বছর বয়সী গায়িকা। ভর্তি করা থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়। করোনার সঙ্গে তাঁর রয়েছে নিউমোনিয়ার সমস্যাও। লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর গত ৯ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। করোনার সঙ্গে নিউমোনিয়ার সমস্যা থাকায় তাঁকে অত্যন্ত বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানানো হয় চিকিৎসকের পক্ষ থেকে। সঙ্গে তাঁরা মাথায় রেখেছেন তাঁর বয়সের কথাও। তাই গত কয়েকদিনে চিকিৎসক প্রতীত সমদানীর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে এএনআইকে জানানো হয়েছিল যে, বয়সের কারণেই সেরে উঠতে সময় লাগছে লতা মঙ্গেশকরের। তার সঙ্গে সুরসম্রাজ্ঞীর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করারও কথা বলেন। 

আরও পড়ুন - Kapil Sharma’s Daughter: ড্রাম বাজাচ্ছে একরত্তি মেয়ে, ভিডিও শেয়ার কপিল শর্মার

সম্প্রতি লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুষা শ্রীনিবাসনের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'লতা দি এখন স্থিতিশীল রয়েছেন। চিকিৎসক যখন অনুমতি দেবেন, তখনই তিনি বাড়িতে ফিরবেন।'

লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর সম্প্রতি জানিয়েছিলেন যে, করোনার কারণে তাঁরা বর্ষীয়ান গায়িকার কাছে যেতে পারছেন না। চিকিৎসক এবং নার্সরা সর্বক্ষণ তাঁর কাছে রয়েছেন। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন সুরসম্রাজ্ঞী। 

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনায় বোন আশা ভোঁসলে (Asha Bhosle) গায়িকার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছেন। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, 'ওঁর বাড়িতে (প্রভুকুঞ্জ, পেডার রোড) ভগবান শিবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। যাতে ওঁ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget