এক্সপ্লোর

Happy Birthday Lata Mangeshkar: জন্মদিনে মুক্তি পাচ্ছে ২৬ বছর আগের রেকর্ড করা গান, লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা নেটিজেনদের

Happy Birthday Lata Mangeshkar: আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিন। ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুম্বই: প্রায় দুই দশকেরও আগে রেকর্ড করা গান মুক্তি পাচ্ছে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিনের দিন। চিত্র পরিচালক, সুরকার বিশাল ভরদ্বাজ ও বর্ষীয়ান গীতিকার গুলজার এমনটাই ঘোষণা করেন। বিশাল ভরদ্বাজ ও গুলজারের যৌথ উদ্যোগে তৈরি গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। আজ মঙ্গলবার, তাঁর জন্মদিনেই মুক্তি পাচ্ছে সেই গান।

গানটির নাম, 'ঠিক নহি লগতা'। তৈরি হয়েছিল ২৬ বছর আগে একটি সিনেমার জন্য। কিন্তু নানা কারণে তা মুক্তি পায়নি সেই সময়ে। 

এবার গানটি মুক্তি পাচ্ছে বিশাল ভরদ্বাজের লেবেল ভিবি মিউজিক ও শর্ট ভিডিও অ্যাপ 'মোজ'-এর যৌথ উদ্যোগে। মুক্তির দিন, ২৮ সেপ্টেম্বর, ২০২১, লতা মঙ্গেশকরের ৯২তম জন্মদিবসে।


Happy Birthday Lata Mangeshkar: জন্মদিনে মুক্তি পাচ্ছে ২৬ বছর আগের রেকর্ড করা গান, লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা নেটিজেনদের

বিশাল ভরদ্বাজের কথায়, 'আমি এই বিশেষ গানটির জন্য প্রচণ্ডই উত্তেজিত। লতা মঙ্গেশকর জি-র প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ্য। গানটি ২৬ বছর আগে রেকর্ড করা হয়েছিল একটি ছবির জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি মুক্তি পায়নি এবং গানটিও হারিয়ে যায়। আমি রীতিমত ট্রেজার হান্ট করে ওঁর গলাটা খুঁজে পেয়েছি।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করেছেন বিশাল ভরদ্বাজ।

আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিন। ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: Durga Puja 2021 Exclusive: ম্যানেক্যুইনের পিছনে লুকিয়ে কাকার হাত থেকে বেঁচেছিলাম: অদ্রিজা

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget