এক্সপ্লোর

Lata Mangeshkar: বারাণসীর গঙ্গাবক্ষে লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করলেন পরিবারের সদস্য়রা

পঞ্চভূতে বিলীন সুরসম্রাজ্ঞী। পূণ্যভূমি বারাণসীতে অস্থি বিসর্জন করা হল লতা মঙ্গেশকরের। গতকাল, অর্থাৎ মঙ্গলবার তাঁর পরিবারের তরফ থেকে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'সঙ্গীতের সরস্বতী'।

কলকাতা: পঞ্চভূতে বিলীন সুরসম্রাজ্ঞী। পূণ্যভূমি বারাণসীতে অস্থি বিসর্জন করা হল লতা মঙ্গেশকরের।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করা বারাণসীর গঙ্গায়। গতকাল, অর্থাৎ মঙ্গলবার তাঁর পরিবারের তরফ থেকে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'সঙ্গীতের সরস্বতী'। মঙ্গলবার তাঁর চিতাভস্ম নিয়ে বারাণসীর পৌঁছন বোন উষা মঙ্গেশকর ও পরিবারের অন্যান্য সদস্যরা। খিদকিয়া ঘাট থেকে একটি নৌকা নিয়ে বারাণসীর অহল্যা বাঈ ঘাটে পৌঁছন তাঁরা। বৈদিক নিয়ম মেনে, পন্ডিত শ্রীকান্ত পাঠকের নেতৃত্বে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর। উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকার ভাইপো আদিনাথ মঙ্গেশকর, আশা ভোঁসলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। 

এর আগে, নাসিকের রামকুণ্ডে তাঁর পরিবারের সদস্যরা তাঁর অস্থিভষ্ম বিসর্জন দেন। কথিত আছে, ১৪ বছর বনবাসের সময় এই কুণ্ডের জলে স্নান করতেন রাম।

জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছিলেন গায়িকার বয়সের কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে ধীরে ধীরে সুস্থও হতে শুরু করেন লতা মঙ্গেশকর। আশার আলো দেখেন অনুরাগীরা। কিন্তু সরস্বতী পুজোর দিনই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। বর্ষীয়ান গায়িকাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে হাসপাতালেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকে আচ্ছ্বন্ন অনুরাগীরা।

মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শাহরুখ খান (Shahrukh Khan), সচিন তেণ্ডুলকর থেকে আমির খান, রণবীর কপূর, রাজ ঠাকরে এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। শেষ শ্রদ্ধা জানান কোকিলকণ্ঠীকে।

Photos | Mortals remains of legendary singer #LataMangeshkar following her cremation were today immersed in holy Ganga river at Varanasi. pic.twitter.com/8zFWiwx5pK

— MUMBAI NEWS (@Mumbaikhabar9) March 8, 2022

">

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget