এক্সপ্লোর

Anupam-Piya: কেন বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার? কী জানিয়েছিলেন তাঁরা? ফিরে দেখা বছর ২ আগের পোস্ট

Tollywood Lookback: ২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম রায়। উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। তবে সেই বিয়ে স্থায়ী হয় মাত্র ৬ বছর।

কলকাতা: ২০২১ সালের ১১ নভেম্বর। দুপুর নাগাদ হঠাৎই শোরগোল টলিপাড়ায় (Tollywood)। বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তারকা সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন তৎকালীন স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে পথচলায় ইতি টানছেন। এরপর, এই ঘটনার ঠিক বছর দুয়েকের মাথায়, চলতি বছরের ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী। ফের উস্কে ওঠে পিয়ার প্রাক্তন স্বামীর প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল হয় একাধিক মিমও। এই আবহে একবার ফিরে দেখা যাক, বিবাহবিচ্ছেদ কেন হয়েছিল অনুপম ও পিয়ার? কী জানিয়েছিলেন তাঁরা নিজেরা?

কেন বিচ্ছেদ হয় অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর? 

১১ নভেম্বর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন অনুপম রায়। অনুপম ও পিয়ার 'যৌথ' বিবৃতি বলা যেতে পারে। তাতেই স্পষ্ট উল্লেখ করা হয় বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে এও উল্লেখ করা হয় যে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও, বন্ধুত্ব থাকবে অটুট।

বিচ্ছেদের কথা ঘোষণা করে সঙ্গীত পরিচালক লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া, যৌথভাবে আমাদের বৈবাহিক সম্পর্ক শেষ করার এবং বন্ধ হিসেবে আমাদের নিজস্ব স্বাধীন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একসঙ্গে সফর খুব সুন্দর ছিল, সঞ্চিত রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতিতে ঠাসা। যদিও, ব্যক্তিগত মতপার্থক্যের জন্য, আমাদের মনে হয়েছে যে স্বামী ও স্ত্রী হিসেবে আলাদা হয়ে যাওয়াই শ্রেষ্ঠ হবে আমাদের জন্য। আমরা চিরকাল যেমন ছিলাম তেমনই ঘনিষ্ঠ বন্ধু থাকব এবং একে অপরের ভাল থাকার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকব।' ওই বিবৃতিতে তিনি আরও লেখেন, 'আমরা সকল বন্ধুবান্ধব, পরিবার ও শুভাকাঙ্ক্ষী যাঁরা এতদিন পর্যন্ত প্রত্যেক ধাপে আমাদের পাশে থেকেছেন তাঁদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের ক্রমাগত সহানুভূতি ও বোঝাপড়ার অনুরোধ করছি যাতে এই বদলটা গোপনীয়তা ও সম্মানের সঙ্গে করতে আমাদের সাহায্য হয়।'

 

আরও পড়ুন: KBC 15: ৭ কোটির প্রশ্নে 'ছন্দপতন' সর্বকনিষ্ঠ কোটিপতি ময়ঙ্কের! কী জিজ্ঞেস করা হয় খুদেকে?

২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম রায়। উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। শোনা যায়, গানে গানে মনের মানুষকে ইম্প্রেস করেছিলেন অনুপম। তবে সেই বিয়ে 'ব্যক্তিগত পার্থক্য'-এর কারণে স্থায়ী হয় মাত্র ৬ বছর। এর দুই বছরের মাথায় নতুন জীবনে পা দিলেন সমাজকর্মী পিয়া। হাত ধরলেন টলিউডের  এতদিনের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায়ের। অন্যদিকে নিজের একের পর এক হিট কাজ নিয়ে ব্যস্ত অনুপম রায়। শুভাকাঙ্ক্ষীরা সকলেরই মঙ্গল কামনা করে ও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget