এক্সপ্লোর

লকডাউন উঠলেই কণিকাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন গায়িকা। সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। চিকিৎসকদের একাংশ বলেছিলেন, সেলিব্রিটি সুলভ আচরণ না করে কণিকার উচিত একজন সাধারণ রোগীর মত আচরণ করা।

লখনউ: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরপর পাঁচবার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। তবে শেষ দু’বার টেস্ট রিপোর্ট ছিল নেগেটিভ। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের গায়িকা কণিকা কপূর। আপাতত বাড়িতেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি। তবে বিতর্ক থেকে এখনই অব্যহতি পাচ্ছেন না তিনি। লকডাউন উঠে গেলেই কণিকাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ে কোনও উপসর্গ ধরা না পড়লেও কর্তৃপক্ষ কণিকাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেন। অভিযোগ, সেসব কিছুই মানেননি কণিকা। বদলে যোগ দিয়েছিলেন তিন তিনটি পার্টিতে। তার মধ্যে একটি পার্টির আবার আয়োজক ছিলেন কণিকা নিজেই। অভিযোগ ১৩, ১৪ এবং ১৫ মার্চ কানপুর-সহ একাধিক জায়গায় পার্টিতে গিয়েছিলেন কণিকা। প্রায় ২৫০ থেকে ৩০০ লোকের সংস্পর্শে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এইসব অভিযোগের ভিত্তিতেই কণিকাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন গায়িকা। সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। চিকিৎসকদের একাংশ বলেছিলেন, সেলিব্রিটি সুলভ আচরণ না করে কণিকার উচিত একজন সাধারণ রোগীর মত আচরণ করা। অভিযোগ, হাসপাতালে থাকাকালীন সকলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন গায়িকা। প্রসঙ্গত, সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে কণিকার বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি করেছিলেন লখনউয়ের চিফ মেডিক্যাল অফিসার নরেন্দ্রকুমার অগ্রবাল। সরোজিনী নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কণিকার বিরুদ্ধে বাকি দু’টি এফআইআর দায়ের হয়েছে হজরতগঞ্জ ও গোমতিনগর থানায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget