এক্সপ্লোর

'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী

এই অনুষ্ঠান সঞ্চালনা করে তিনি হঠাৎ করেই আলোচনায়। হ্যাঁ - 'হঠাৎ করেই'! এমনটা বলছেন মধুমন্তী নিজেই।

কলকাতা : ৯ মে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথগ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ব্রিগেড ময়দানে  শপথগ্রহণ অনুষ্ঠানে   সঞ্চালনার দায়িত্বে ছিলেন মধুমন্তী মৈত্র। দুই-তিন দশক ধরে কলকাতা দূরদর্শনে তাঁকে সংবাদপাঠিকা হিসেবে তাঁকে দেখে আসছেন বাঙালি। শুধু তাই নয়, সুদীর্ঘ কেরিয়ারে একাধিক কর্পোরেট, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি ও বেসরকারি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। তবে এবার এই অনুষ্ঠান সঞ্চালনা করে তিনি হঠাৎ করেই আলোচনায়। হ্যাঁ - 'হঠাৎ করেই'! এমনটা বলছেন মধুমন্তী নিজেই।

মধুমন্তীর মৈত্রর কথায় ,  'আমি অভিভূত তো বটেই। আমি অবাকও। কারণ আমি কোনওদিন কোথাও স্বীকৃতি পাইনি, আমার নামও উল্লেখ করা হয়নি সংবাদপত্রে বা গণমাধ্যমে। আমি হয়ত বুঝতেই পারতাম না, মানুষ আমার কাজ নিয়ে কী ভাবে, যদি না সমাজমাধ্যম থাকত। আমি এতদিনে বুঝলাম মানুষ আমায় কোন চোখে দেখেন,কোন জায়গায় রেখেছেন। এটাই এই অনুষ্ঠান থেকে আমার এটাই প্রাপ্তি।  আমার তো কেমন রহস্যময় লাগছে। এত বছর ধরে এত অনুষ্ঠান সঞ্চালনা করছি। কিন্তু এভাবে তো কেউ আমাকে নিয়ে কথা বলেনি। গণমাধ্যমে একজন সঞ্চালিকার বিষয়ে বাড়তি কোনও আগ্রহ দেখিনি। হাজার হাজার অনুষ্ঠান করেছি।  সঞ্চালিকার নামের উল্লেখ পর্যন্ত কেউ করেন না। খবরের কাগজে আমি আমার নাম কোনওদিন প্রিন্টেড অক্ষরে দেখিনি। যেসব অনুষ্ঠানের কভারেজ হয়, সেখানেও আমার সঞ্চালনা নিয়ে আলাদা করে কথা বলতে দেখিনি। হয়তো এখন সমাজ মাধ্যমে সকলে এত সক্রিয় বলেই প্রতিক্রিয়া জানতে পারছি।'  সঞ্চালিকার কথায়, 'এমন অভিজ্ঞতাও হয়েছে, একটি সংবাদপত্রে একটি অনুষ্ঠানের কভারেজে সহ সঞ্চালিকার নামের উল্লেখ করা হয়েছে। আমার নাম বাদ পড়ে গেল...তাই আমি এত প্রশংসিত হতে অভ্যস্ত নই। আজ হয়ত সমাজ মাধ্যম থাকায় এখন মানুষ কী ভাবছে বুঝতে পারছি।'

সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানে সঞ্চালনা নিয়ে এত আলোচনা হচ্ছে দেখে বিস্মিত বিশিষ্ট সঞ্চালিকা। তাঁর কথায় এমন যেন কেউ মনে না-করেন, আমি আগের সরকারের কাছের লোক ছিলাম না, এই সরকারের কাছের লোক ! এমন ভাবনা ভিত্তিহীন। কারণ তিনি ফোন পেয়েছেন রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার দফতর থেকে। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তিনি। কিন্তু কখনও কথা হয়নি তাঁর সঙ্গে । মধুমন্তী মনে করছেন, হয়ত প্রধানমন্ত্রী তাঁকে নামে চেনেন না, তবে তাঁর কাজ সম্পর্কে অবগত। আর তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তাঁর কাজ ও অভিজ্ঞতা সম্পর্কে অবগত বলেই এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দিয়েছে। কারণ তিনি বিভিন্ন ভাষায় সমান স্বচ্ছন্দ।  তবে এই বিরাট মাপের অনুষ্ঠানের বেশিরভাগ অংশই তাঁকে একেবারে কোনও স্ক্রিপ্ট ছাড়াই সঞ্চালনা করতে হয়েছে। তবে তিনি আপ্লুত, তাঁকে ক্যামেরায় দেখা না-গেলেও, শুধু গলা শুনে তাঁকে মানুষ চিনে নিয়েছেন।

আগের সরকারের প্রতি তাঁর কোনও ক্ষোভ বা অভিযোগের কথা না বললেও, তিনি জানালেন গত ২০১১ সাল থেকে তিনি আর রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল সঞ্চালনা করার ডাক পান না। যদিও সে-বিষয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। কারণ ২০১০ সালের পর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খোলনোলচেই বদলে গিয়েছে। সেই  উৎসবে জুন মাল্য সঞ্চালনা করেছেন। মধুমন্তীর মনে হয়েছে,এই অনুষ্ঠানের ধরন তাঁর কাজের ধরনের সঙ্গে মানানসই নয়। 'ওটা আমার জন্য নয়'। কিন্তু সরকারি খরচে এত ভুরি ভুরি অনুষ্ঠান করা কি এমন ঋণন্যুব্জ রাজ্যের মানায়? প্রশ্ন তুললেন মধুমন্তী। 

নতুন সরকারের শপথগ্রহণে তিনি ছিলেন। কিন্তু নতুন দলের নতুন সরকারের থেকে কী আশা তাঁর? মধুমন্তীর কথায়, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তাই এই পরিবর্তনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। সেই সঙ্গে সুশাসন, শৃঙ্খলাবোধ সুনিশ্চিত করতে হবে। বাংলাকে আবার সারা বিশ্বের কাছে প্রাসঙ্গিক করে তুলতে হবে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget