এক্সপ্লোর

Madhumita Sarcar: এবার হিন্দি রোমান্টিক প্রেমের ছবিতে মধুমিতা সরকার, সঙ্গে জনপ্রিয় অভিনেতা তনুজ ভিরওয়ানি

মধুমিতার বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিটাউনের পরিচিত অভিনেতা তনুজ ভিরওয়ানিকে

কলকাতা: টলিপাড়ার তারকারা ইদানীং পা রাখছেন বাংলায় বাইরেও। এই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়, পাওলি দাম, রাইমা সেন। এবার হিন্দি ছবিতে হাত পাকাতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবির নাম 'ফর্জ'। মধুমিতার বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিটাউনের পরিচিত অভিনেতা তনুজ ভিরওয়ানিকে। এই ছবিটি মূলত রোম্য়ান্টিক প্রেমের গল্প। মধুমিতা ও তনুজের পাশাপাশি ছবিতে দেখা মিলবে যশপাল শর্মা, গোবিন্দ নামদেব সহ একাধিক জনপ্রিয় অভিনেতার।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্য়েই হিন্দি ভাষার ওপর দখল বাড়াতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এই ছবির গল্প ও চিত্রনাট্য় সাজিয়েছেন দেবরাতি মুখোপাধ্য়ায়। তিনিই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর।

এই ছবির শুটিং হবে  কলকাতা ও ঝাড়খণ্ডের বিভিন্ন লোকেশনে। মধুমিতা সরকারের পোস্ট অনুযায়ী, আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। 

আরও পড়ুন...

বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত 'চিনি ২' (Chini 2) ছবির ট্রেলার। মধুমিতার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Addhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সৌম্য মুখোপাধ্যায় (Soumyo Mukherjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে। 

এই ছবির ট্রেলারে যেমন রয়েছে বিভিন্ন বয়সের মেয়েদের বন্ধুত্বের গল্প, তেমন ছবির আমেজকে আরও মনোগ্রাহী করে তুলেছে সুব্রত বারিষওয়ালার কলমের নতুন গান। আধুনিকতা ও সাবেক ভাবনার মিশ্রণকে বড় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রেলারে।

ট্রেলার মুক্তির পর, পরিচালক মৈনাক ভৌমিক বলছেন, 'এই ছবির ট্রেলার আঁচ দেয় চিনি আর মিষ্টির অসমবয়সী সম্পর্কের সমীকরণের। দুজনেই নিজের নিজের জীবনকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। আশা করি মানুষ এই সব নারীদের আবেগের যাত্রার সঙ্গে মিল পাবে।' এই ছবির সিনেমাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন মথুরা পালিত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক মজুমদার (Mainak Mazoomdar)।
 
কিছুদিন সামান্য ফুরসত পেয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায়  টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর এই সফরে সঙ্গে হয়েছিলেন তাঁর মা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget