এক্সপ্লোর

Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স কনসার্টে যোগ দিতে চান? প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার

যিনি কনসার্ট জিতবেন তিনি তো নগদ পুরস্কার পাবেনই। যিনি দ্বিতীয় হবেন, তিনিও নগদ টাকা জিতে নেবেন পুরস্কারস্বরূপ। এছাড়াও কনসার্টে যোগ দেওয়া প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। 

মুম্বই: বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) নিজে ডান্স করতে যেমন ভালোবাসেন। তেমনই ভালোবাসেন অন্যদের নাচ শেখাতে। তাই অনলাইন ডান্সিং প্ল্যাটফর্ম 'ডান্স উইথ মাধুরী' আগেই নিয়ে এসেছিলেন অভিনেত্রী। এবার সেই প্ল্যাটফর্মেই নিয়ে এলেন এক অনলাইন ডান্স কনসার্ট। যে ডান্স কনসার্টে যোগ দিয়ে জিততে পারলে প্রতিযোগীরা পেয়ে যাবেন পুরস্কারও। যিনি কনসার্ট জিতবেন তিনি তো নগদ পুরস্কার পাবেনই। যিনি দ্বিতীয় হবেন, তিনিও নগদ টাকা জিতে নেবেন পুরস্কারস্বরূপ। এছাড়াও কনসার্টে যোগ দেওয়া প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। 

প্রত্যেকের মধ্যে নাচের মাধ্যমে আনন্দ পৌঁছে দেওয়ার জন্যই এই কনটেন্সের আয়োজন করা। জানা গিয়েছে, মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স কনসার্টে যোগ দেওয়া বিজয়ী প্রতিযোগী পেয়ে যাবেন ১২ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। যিনি দ্বিতীয় হবেন তিনি পেয়ে যাবেন আট হাজার টাকা পুরস্কারস্বরূপ। এছাড়াও ফাইনালে ওঠা প্রত্যেক প্রতিযোগী পেয়ে যাবেন মাধুরী দীক্ষিতের ডিজিটালি সই করা সার্টিফিকেট এবং এক মাসের জন্য 'ডান্স উইথ মাধুরী'র ফ্রি সাবস্ক্রিপশন। আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে শুরু এই কনটেস্ট। 'মেক দ্য ওয়ার্ল্ড ডান্স' কনটেস্টটি চলবে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত।

আরও পড়ুন - Kareena Kapoor Update: আইসোলেশনে থাকার সময় কী কী দরকার পড়ছে করিনা কপূরের? অদ্ভূত উত্তর অভিনেত্রীর

এই কনটেন্সে যোগ দেওয়ার জন্য প্রতিয়োগীদের খুব সহজ কয়েকটি কাজ করতে হবে। এই কনটেস্টের নিয়ম- কনটেস্টে যোগ দিতে ইচ্ছুক প্রতিযোগীকে নিজের পছন্দের যেকোনও একটি গানে পারফর্ম করে সেই নাচের ভিডিও 'ডান্স উইথ মাধুরী'র ওয়েবসাইটে পাঠাতে হবে। আগামী ৩ জানুয়ারীর মধ্যে নাচের ভিডিও পাঠাতে পারবেন প্রতিযোগীরা।

অনলাইন ডান্স কনটেস্টের প্রসঙ্গে মাধুরী দীক্ষিত বলেন, 'আমরা চাই প্রত্যেকেই এই বছরটা শেষ করুন বিশেষ কোনও একটা কিছুর মাধ্যমে। হাসি, খুশি, ভালোবাসা আর নাচের মাধ্যমে আমরা আগামী বছরে পা দিতে চাই। নাচের থেকে যেকোনও উৎসব উদযাপন করার থেকে ভালো আর কী থাকতে পারে। প্রতিযোগীদের দেখার জন্য অপেক্ষায় রয়েছি।'

মাধুরী দীক্ষিতের 'মেক দ্য ওয়ার্ল্ড ডান্স' নামের এই অনলাইন ডান্স কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে যে যে প্রতিযোগীরা যাওয়ার সুযোগ পাবেন, তাঁদের নাম ঘোষণা হবে আগামী ৫ জানুয়ারী। 'ডান্স উইথ মাধুরী' ওয়েবসাইটের ক্যাম্পেন পেজে ফাইনালে ওঠা প্রতিযোগীদের নাম দেওয়া হবে। ফাইনালে ওঠা বাছাই করা ৬ জন প্রতিযোগী সুযোগ পাবেন নির্দিষ্ট একটি গানে বিচারকদের সামনে অনলাইনে পারফর্ম করার। যেটি হবে আগামী ৯ জানুয়ারী। এরপরই বিজয়ী প্রতিযোগীর নাম 'ডান্স উইথ মাধুরী'র ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ঘোষণা করা হবে। তাহলে আর দেরী কীসের? আপনিও যদি ডান্স করতে ভালোবাসেন, তাহলে যোগ দিন মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স কনসার্টে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget