এক্সপ্লোর

'Pashbalish': প্রেমের মাসে প্রেমের গান নিয়ে হাজির অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য

Priyanka Bhattacharjee: গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে। প্রেম বিরহের নানান রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। গানে ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প।

কলকাতা: ফেব্রুয়ারি (February) মাস মানেই ভালবাসার মাস। আর এই সময়ে মুক্তি পায় একাধিক প্রেমের গান (Love Song), ছবি, সিরিজ। তেমনই একটি বিশেষ গানের টিজার মুক্তি পেয়েছে এই ভ্যালেন্টাইন্স ডে-তে। মিউজিক ভিডিওর নাম 'পাশবালিশ'। 

প্রকাশ্যে 'পাশবালিশ'-এর টিজার

এখন চলছে ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার মাস। এখন চারিদিকে কেবল প্রেমের মরসুম। আর এই শীতের রেশ কাটতে না কাটতেই, শহর জুড়ে প্রেমের মরসুমে মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। ড্রপসপ্লে (DropsPlay) নিবেদিত এই গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সমস্ত অডিও প্ল্যাটফর্ম এ।  

ড্রপসপ্লে (DropsPlay) নিবেদিত 'পাশবালিশ' একটি রোম্যান্টিক ঘরানার মিউজিক ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়। তাঁর সঙ্গে রয়েছেন কৌস্তভ বাগ। গানটিতে সমসাময়িক যুবক যুবতীর ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। মহারাজ চট্টোপাধ্যায় (Maharaj Chatterjee) পরিচালিত এই মিউজিক ভিডিওটিতে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।

গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে। প্রেম বিরহের নানান রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। গানে ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস।

 

শীত শেষ, প্রকৃতি পা বাড়িয়েছে বসন্তের ঘরে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। প্রকৃতির মতো, মনও মেতে উঠেছে ভাল থাকার ছন্দে, ভালবাসার ছন্দে। কার্যত উৎসবের চেহারা নেয় ব্যস্ত শহর। সমস্ত অডিও প্ল্যাটফর্মেই শোনা যাবে মিষ্টি প্রেমের এই গান 'পাশবালিশ' (Pashbalish)।

আরও পড়ুন: Ideas of India 2.0: 'সঙ্গীতের সাহচর্য নিরাময়ের ক্ষমতা রাখে', মত সঙ্গীতশিল্পী শুভা মুদগলের

পরিচালক মহারাজ চট্টোপাধ্যায়ের কথায়, 'এই "পাশবালিশ" আমার প্রথম মিউজিক ভিডিও। পরিচালক হিসাবে এর আগে আমি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছি। প্রথম বার একটু বড় ভাবে ভাবনা। গানটার মধ্যে একটা মিষ্টি আমেজ আছে যা প্রথম থেকেই আমায় আকৃষ্ট করে। একটু ভয়ে ছিলাম এরকম কাস্টিং এরকম সেট আপ নিয়ে কাজ তুলতে পারব কিনা সেই ভেবে। শ্যুটিং ফ্লোরে হয়তো অনেক জায়গায় অসুবিধা হয়েছে নতুন হিসেবে, কিন্তু আমার টিমের প্রত্যেকে এমনকী প্রিয়ঙ্কাও প্রচণ্ডভাবে এই নতুন পরিচালকের সঙ্গে সহযোগিতা করেছে। একদমই নিষ্পাপ একটি প্রেমের ভিডিও তৈরি করার চেষ্টা, সেখান থেকেই ছোটদের সঙ্গেও প্রথম কাজ সব মিলিয়ে খুবই স্পেশাল এই মিউজিক ভিডিও আমার কাছে। দর্শকের কাছে একটাই কথা বলার, ভিডিওটি দেখবেন, ভাল লাগলে সবাইকে দেখাবেন।'

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget