এক্সপ্লোর

Maidaan Final Trailer: জন্মদিনে অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট', প্রকাশ্যে অজয় দেবগণের 'ময়দান' ফাইনাল ট্রেলার

Ajay Devgn: 'ময়দান' ছবিটি তৈরি হয়েছে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনের ওপর ভিত্তি করে। বলাই বাহুল্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে।

নয়াদিল্লি: অজয় দেবগণের জন্মদিনে (Ajay Devgn Birthday) প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি 'ময়দান'-এর ফাইনাল ট্রেলার ('Maidaan' Final Trailer Out)। মঙ্গলবার নায়কের জন্মদিন উদযাপনের ক্ষেত্রে নির্মাতাদের উদ্যোগ, অনুরাগীদের চমকে দিয়ে ছবি মুক্তির আগে এল শেষ ঝলক। বলাই চলে যে এই ট্রেলার অনুরাগীদের প্রতীক্ষা আরও অসহনীয় করে দিতে পারে। ভারতীয় ফুটবল টিমের কোচ সৈয়দ আব্দুল রহিমের (Syed Abdul Rahim) জীবন, ত্যাগ, নিষ্ঠার সফরের আরও কয়েক ঝলক দেখা গেল এই ট্রেলারে, যাঁর চেষ্টায় ফুটবলের মানচিত্রে ভারতের স্থান নিশ্চিত হয়েছিল ১৯৫০ থেকে ১৯৬০-এর সময়ে।

জন্মদিনে অনুরাগীদের 'রিটার্ন গিফ্ট', প্রকাশ্যে 'ময়দান' ছবির ফাইনাল ট্রেলার

'ময়দান' ছবিটি তৈরি হয়েছে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনের ওপর ভিত্তি করে। বলাই বাহুল্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। ট্রেলারে দেখানো হয়েছে সৈয়দ আব্দুল রহিম দেশের সেই সব নতুন প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করেন যাঁদের যে কোনও অবস্থানে খেলানো যেতে পারে। এমন খেলোয়াড় খুঁজে পাওয়ার  বিরুদ্ধে যান তিনি যাঁরা নিবেদিত ভূমিকা পালন করতে পারে। স্বাভাবিকভাবেই তাঁর এই ছক ভাঙা চেষ্টায় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন। নেতিবাচক চরিত্রে বা বলা চলে বিরোধী চরিত্রে দেখা যাবে গজরাজ রাওকে। বোর্ডরুম মিটিংয়েও অজয় দেবগণকে সকলের চিন্তাভাবনার বিরুদ্ধে যেতে দেখা যায়, যখন সকলে তাঁকে অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনার জন্য কথা শোনানোর চেষ্টা করেন। অজয়কে বলতে শোনা যায়, 'আমি ভেবেছিলাম আজ অন্তত হিন্দুস্তানকে নিয়ে কথা হবে। কিন্তু আমরা তো এখনও বাংলা আর হায়দরাবাদেই আটকে আছি।'

প্রকাশিত ট্রেলারে একাধিক ফুটবল খেলার ঝলকও দেখতে পাওয়া যায়। আসল ময়দানে, ভিস্যুয়াল এফেক্টসের সাহায্যে সেই সমস্ত দৃশ্য শিহরণ জাগাবে। এগিয়ে চলার পথে গোটা টিমকে শুনতে অজস্র কথা, জনতার সমালোচনার মুখে পড়তে হয়, বিরোধিতায় পথ অবরোধ, আন্দোলনের ঝলকও দেখা যায়। সেই সময়ে অজয় দেবগণকে বলতে শোনা যায়, 'এই ভিড়ের থেকে সঙ্গ পাওয়ার আশা করবে না, আজ কান বন্ধ করে খেলবে'। এরপরের এক ঝলকে দেখা যায় একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। তখন তাঁকে বলতে শোনা যায়, 'এর হিসেব চাই'।

 

আর

 

আরও পড়ুন: Anupam Kher Post: অনুপম খেরের থ্রোব্যাক পোস্টে 'শ্রীদেবীর বোন', পুরনো ছবির নেপথ্য কাহিনি কী?

গজরাজ রাও, অজয় দেবগণ, প্রিয়ামণির সঙ্গে বাংলার রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১০ এপ্রিল। বনি কপূর প্রযোজিত এই ছবি এবারের ইদের অন্যতম রিলিজ। 'ময়দান' ছাড়াও অজয় দেবগণের হাতে 'অরো মে কাহাঁ দম থা', 'রেড ২', 'সিঙ্ঘম ৩' ছবিগুলি আছে, যা এই বছরেই মুক্তি পাওয়ার কথা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget