এক্সপ্লোর

Malaika Arora: তিনি একা নন? অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে এই প্রথম মুখ খুললেন মালাইকা

Malaika Arora News: ইনস্টাগ্রামে আজ একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন মালাইকা। সেখানে লেখা রয়েছে, রিলেসনশিপ স্টেটাস কী? সিঙ্গল (একা), কমিটেড (সম্পর্কে রয়েছেন)

কলকাতা: অবশেষে অর্জুন কপূরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্ক নিয়ে, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। এতদিনে নিজের সম্পর্ক নিয়ে অর্জুন কপূর মুখ খুললেও চুপ ছিলেন মালাইকা। তিনি সোশ্যাল মিডিয়ায় বা কোনও সোশ্যাল পোস্টে বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অবশেষে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা। তিনি একা রয়েছে নাকি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেটাই মন খুলে বলে দিলেন তিনি। 

ইনস্টাগ্রামে আজ একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন মালাইকা। সেখানে লেখা রয়েছে, রিলেসনশিপ স্টেটাস কী? সিঙ্গল (একা), কমিটেড (সম্পর্কে রয়েছেন)। তৃতীয় অপশনরে রয়েছে 'হে হে হে হে'। মালাইকা টিক দিয়ে রেখেছেন সেই তৃতীয় অপশনেই। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে তিনি খালি হেসেছেন। তবে তিনি যে সম্পর্কে নেই, সেই কথা এই স্টেটাসেই স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। এর আগে অর্জুন কপূর একটি ছবির প্রচারে এসে জানিয়েছিলেন, তিনি একাই রয়েছেন। মালাইকাই ইতি টেনেছেন তাঁদের ৬ বছরের সম্পর্কে। সেই সময়ে নাকি খুবই ভেঙ্গে পড়েছিলেন অর্জুন কপূর। তবে আপাতত তিনি ভাল রয়েছেন। কাজ করছেন। 

এর আগে, একটি সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, 'আমি সমস্ত অযাচিত মন্তব্য, অযাচিত বক্তব্যকে নিজের কাছে আসার সমস্ত পথ বন্ধ করে দিই। এটা আমার প্রথম ধাপ। আমার সম্পর্কে কী আলোচনা হচ্ছে, কী কী নেতিবাচক কথাবার্তা হচ্ছে সেগুলো শুনি না। জীবনের সবকিছু নেতিবাচক হতে পারে না। কিছু কিছু ইতিবাচক দিন অবশ্যই রয়েছে। সেইদিকে মন দিই আমি। কাজে ব্যস্ত থাকি।' মালাইকা জানিয়েছেন, প্রথম প্রথম তাঁকে তাঁর সম্পর্কে ব্যক্তিগত কথা ভীষণভাবে আঘাত করত তাঁকে। তিনি ভীষণভাবে আহত হতেন, ভাবতেন কেন তাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তবে তিনি বর্তমানে সেই বিষয়গুলি তিনি মানিয়ে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন যে এই সমস্ত পরিস্থিতি তাঁকে ভবিষ্যতে গিয়ে আরও কঠিন, আরও সাবলীল করে গড়ে তুলবে। 

মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কপূরের বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একসময়ে একসঙ্গে একাধিক ছবি দিতেন, তবে বর্তমানে বিষয়টি একেবারেই আলাদা। তাঁরা আর একসঙ্গে ছবি দেন না। দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন মালাইকা আর অর্জুন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। তাঁরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একে অপরের জন্মদিন বা বিশেষ দিনেও আদুরে পোস্ট করেছেন। তবে বর্তমানে সে সব অতীত। দীর্ঘদিন ধরেই একসঙ্গে ছবি দেন না মালাইকা ও অর্জুন। 

আরও পড়ুন: Alia Bhatt Fitness: সুস্বাদু কিন্তু ক্ষতিকারক নয়, আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন আলিয়ার পছন্দের এই বিটরুট রায়তা

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget