এক্সপ্লোর

Malaika Arora: 'আমি বললাম হ্যাঁ'! কার প্রস্তাবে সাড়া দিলেন মালাইকা অরোরা?

Bollywood Celebrity Updates: নেট দুনিয়ায় এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। অভিনেত্রীর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টেই বেড়েছে তাঁর ফের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা।

মুম্বই: একটা ইনস্টাগ্রাম পোস্ট। আর তাতেই বাড়ল জল্পনা। নেট দুনিয়ায় এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। অভিনেত্রীর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টেই বেড়েছে তাঁর ফের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা। মালাইকো অরোরার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। 

কাকে 'হ্যাঁ' বললেন মালাইকা অরোরা?

এদিন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমি বললাম হ্যাঁ'। আর তাঁর সেই পোস্টের পরই জল্পনা বেড়েছে যে, তাহলে কি অর্জুন কপূরের দেওয়া বিয়ের প্রস্তাবেই রাজি হলেন মালাইকা? নেটিজেনরাও তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন কমেন্টে।

আরও পড়ুন - Ranbir-Alia Baby: মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া

মালাইকা অরোরার পোস্টের পরই সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন, 'অসাধারণ। এটা খুবই ভালো খবর।' আবার কেউ লিখেছেন, 'অনেক অভিনন্দন।' কেউ কেউ আবার অভিনেত্রীর এই পোস্টের অন্য মানেও বের করেছেন। তাঁদের মনে হয়েছে, মালাইকার এই পোস্ট কোনও বিজ্ঞাপনী প্রচারের জন্য। তাই কেউ কমেন্ট করেছেন, 'শান্ত হও সকলে। এটা শুধুমাত্র প্রচারের জন্য।' কেউ আবার লিখেছেন, 'এটা বোধহয় কোনও ব্র্যান্ডের প্রোমোশন'। নিজের পোস্টের মাধ্যমে ব্যক্তিগত জীবনের কথা বলেছেন মালাইকা নাকি কোনও ব্র্যান্ডের প্রচারের জন্য করেছেন, তা জানা যাবে ভবিষ্যতেই।

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাতকারে আরবাজ খান তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন। তিনি জানালেন, তিনি এবং মালাইকা দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একে অপরের এই সিদ্ধান্তকে তাঁরা সম্মানও জানান। এর পাশাপাশি সন্তানের জন্য তাঁরা বেশ কিছু প্রতিশ্রুতি মেনেও চলেন। আরবাজ বলেন, 'আমাদের একটি সন্তান রয়েছে। তাই আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়া প্রয়োজন। আমরা তাই একসঙ্গেও হই নানা সময়ে। আমরা একেবারেই আলাদা ধরনের মানুষ। দুজনেই আমরা অত্যন্ত সাবালক এবং পরিণত। অনেক বিষয়ে আমরা একে অপরের সিদ্ধান্ত মেনে নিয়েছি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয় আমাদের। এমন অনেক সময়ই হয়েছে যে, আমার অনেক কিছু ওকে (মালাইকা অরোরা) মেনে নিতে হয়েছে। আবার ওর অনেক কি্ছু আমাকে মেনে নিতে হয়েছে। তবে, আমাদের দুজনেরই একটা সাধারণ চাহিদা রয়েছে। আর সেটা আমাদের সন্তান। ওর বড় হওয়ার সময়টায় ও কোনওরকম সমস্যা পেতে পারে না। সেটাই আমরা সবসময় মনে রেখেছি। আমাদের সন্তান কোনও সমস্যা দেখার জন্য বা তার মধ্যে থাকার জন্য আসেনি। মালাইকা অনেক কিছু বিষয়ে অনেক পরিণত। আমিও। ও ঠিকই বলে, আমরা একে অপরকে প্রশংসাও করি। আমরা আমাদের পছন্দকেও গুরুত্ব দিই। এবার জীবন যে শ্রোতে এগোয় সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget