এক্সপ্লোর

Mamata Banerjee: অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি SSKM-এ, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী

Pratul Mukherjee: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ তাঁর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: হাসপাতালের নীল চাদরে ঢাকা বিছানার বসে তিনি গেয়ে চলেছেন, 'আমি বাংলায় গান গাই...'। পরণে হাসপাতালে পোশাক, চোখে চশমা। আর উল্টোদিকে বসে, সেই গান শুনছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী। একটু ভাল করে দেখলেই চেনা যাবে, গায়ক মানুষটিকে। তিনি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)। 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সরকারি হাসপাতাল, এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ তাঁর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর সঙ্গে কথা বলেন তিনি, শোনেন গানও। সোশ্যাল মিডিয়ায় সেই গানের একটি ছবি শেয়ার করে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেখানে দেখা গেল, অসুস্থ শিল্পীকে মুখ্যমন্ত্রী বারে বারে সাবধান করছেন গান গাওয়ার সময় বেশি কষ্ট না করতে। সাবধানে থাকতে। তবে প্রতুল মুখোপাধ্যায় শিল্পী। সঙ্গীত তাঁর প্রাণ। তিনি যেন কানই দিলেন না সেই সাবধানবাণীতে।

জানা যাচ্ছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর নাক দিয়ে রক্তপাত হচ্ছিল সেই সময়ে। এরপরে, স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। আপাতত স্থিতিশীল রয়েছেন সঙ্গীতশিল্পী। তবে এখনও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি তাঁকে। আপাতত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি রয়েছেন SSKM -এর উডবার্ন ওয়ার্ডে।

১৯৪২ সালে অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হয়েছিল সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের। তাঁর শৈশব অবশ্য কেটেছে হুগলি জেলার চুঁচুড়ায়। নিজেই গান লেখেন, সুর দিতেন প্রতুল। তাঁর তৈরি 'আমি বাংলায় গান গাই...' ছবিটি ভীষণভাবেই জনপ্রিয় ও সমাদৃত। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও শেয়ার করে লেখেন, 'আজ প্রতুলদার মুখে 'আমি বাংলায় গান গাই...' শোনার অভিজ্ঞতা ভোলবার নয়। আজ এসএসকেএম-এ গিয়ে এত অপূর্ব একটা গান শোনা আমার কাছে বিশাল একটা পাওনা। উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ওঁর ভীষণ দ্রুত সুস্থতা কামনা করি।' এই ভিডিওতে অনেকেই মুগ্ধতা জানিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার সুস্থতা কামনা করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পীর।

আরও পড়ুন: Bastar: 'দ্য কেরালা স্টোরি' পরিচালকের আগামী ছবিতে বাঙালি যোগ, আদাহর সঙ্গে থাকছেন রাইমাও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget