এক্সপ্লোর

Bastar: 'দ্য কেরালা স্টোরি' পরিচালকের আগামী ছবিতে বাঙালি যোগ, আদাহর সঙ্গে থাকছেন রাইমাও

Bastar The Naxal Story: সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' ছবি ঘিরে বিতর্কের ঝড় ওঠে সর্বত্র

কলকাতা: এই ছবি নিয়ে যথেষ্ট আকর্ষণ বা আগ্রহ রয়েছে অনুরাগীদের। থাকবে নাই বা কেন। এই পরিচালকদের ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) তোলপাড় ফেলে দিয়েছিল। আর এবার, সেই টিমই আনছে এক নতুন ছবি। নাম, 'বস্তার' (Bastar)। আজ প্রকাশ্যে এল এই ছবির মুক্তির দিন। চলতি বছরের, মার্চ মাসের ১৫ তারিখ মুক্তি পাবে এই ছবি। 

এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আদাহ শর্মা (Adah Sharma), শিল্পা শুক্ল (Shilpa Shukla) ও বাঙালি অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে সুদীপ্ত সেন (Sudipta Sen)-এর কাঁধেই। ছবির চিত্রনাট্য লিখেছেন, অমরনাথ ঝাঁ ও সুদীপ্ত সেন খোদ। এছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাশ শর্মা (Yashpal Sharma), অনাংশ বিশ্বাস (Anangsha Biswas) ও অন্যান্যরা। 'বস্তার-দ্য নকশাল স্টোরি' (Bastar- The Naxal Story) মুক্তি পাবে মার্চ মাসের ১৫ তারিখ।

সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' ছবি ঘিরে বিতর্কের ঝড় ওঠে সর্বত্র। কখনও রাজনৈতিকভাবে, তো কখনও আবার চর্চায় উঠে আসে ছবির অন্যান্য দিকও। এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেরল ও পশ্চিমবঙ্গ সরকার। এরপরে সেই বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। দর্শক ও রাজনীতিকদের একাংশ এই ছবিকে 'প্রপাগান্ডা' বা 'উদ্দেশ্যপ্রণোদিত' ছবির তকমাও দেয়। একদিকে যেমন বিতর্ক সত্ত্বেও এই ছবি বক্স অফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করেছিল। তেমনই অন্যদিকে, এই ছবির প্রদর্শন বন্ধ করার জন্য একাধিক 'হিংসা'র ঘটনাও ঘটেছিল। কোথাও হুমকি ফোন পেয়েছিলেন হল মালিকেরা, তেমনই আবার কোথাও হুমকি এসেছিল যে এই ছবি প্রদর্শিত হলে সিনেমা হল পর্যন্ত উড়িয়ে দেওয়া হতে পারে বোম মেরে। তবে সুদীপ্তর আগামী ছবি 'বস্তার-দ্য নকশাল স্টোরি' নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে। পরিচালকদের দাবি, বিভিন্ন সত্য ঘটনাকে তুলে ধরা হবে এই ছবিতে। 

আরও পড়ুন: Fighter Trailer: দীপিকার মতে, হৃতিকের সঙ্গে তাঁর রসায়নই সেরা, 'ফাইটার'-এর ট্রেলারে মিলল সেই ঝলক?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

                              

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget