এক্সপ্লোর

Mamata Shankar Exclusive: 'প্রথমবার শেষের কবিত পড়ে মনে হয়েছিল, অমিত সৌমিত্রদা ছাড়া আর কেউ হতে পারে না'

Mamata Shankar Exclusive: ' লাবণ্যর চরিত্রে অভিনয় করা যে কোনও অভিনেত্রীর স্বপ্ন। কিন্তু সৌমিত্রদার সঙ্গে আমি অভিনয় করব এটা কখনও স্বপ্নেও ভাবিনি।'

কলকাতা: প্রথমবার জন্মদিনে 'শেষের কবিতা' (Sesher Kobita) পেয়েছিলেন উপহারে, পড়েছিলেন। স্বামীর ইচ্ছা ছিল, তাঁকে নিয়ে যেন 'শেষের কবিতা' ছবিটা হয়। আর অভিনেত্রী প্রথম বইটা পড়ার পরেই নিজেকে কল্পনা করেছিলেন লাবণ্যের চরিত্রে। কিন্তু অমিত? সেই সময়ে বসে মমতা শঙ্করের মনে হয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ছাড়া এই চরিত্রে কেউই অভিনয় করতে পারবেন না। সময় পেরিয়েছে, বয়স গড়িয়ে গিয়েছে। 'শেষের কবিতা' পর্দায় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়নি মমতা শঙ্করের (Mamata Shankar)। হঠাৎ একদিন তরুণ পরিচালকের কাছ থেকে সেই স্বপ্নের চরিত্রের অফার পেলে। 'শেষের কবিতা'-র লাবণ্য। কিন্তু কী করে সম্ভব? পরিচালক বোঝালেন, যদি 'শেষের কবিতা'-র গল্পের শেষে ফের দেখা হত অমিত আর লাবণ্যর? সেই গল্পই পর্দায় তুলে ধরেছে 'শেষের গল্প'।

এটি জিৎ চক্রবর্তীর প্রথম ছবি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলছেন, ' লাবণ্যর চরিত্রে অভিনয় করা যে কোনও অভিনেত্রীর স্বপ্ন। কিন্তু সৌমিত্রদার সঙ্গে আমি অভিনয় করব এটা কখনও স্বপ্নেও ভাবিনি। তারপরে প্রায় ৪০ বছর পার হয়ে গিয়েছে। হঠাৎ জিৎ আমাকে 'শেষের গল্প'-এর প্রস্তাব দিল। বলল, গল্পটা এটা নিয়ে যে অমিত আর লাবণ্যের এত বছরে পরে দেখা হয়েছে। আমি প্রথমে চিত্রনাট্য পড়তে চেয়েছিলাম। তারপর রাজি হয়েছিলাম। এত সুন্দরভাবে জিৎ কাজটা করেছিল.. সৌমিত্রদা তখন মাত্র ৪ ঘণ্টা কাজ করেন। সেইটুকু সময়ের মধ্যেই জিৎ খুব ভালোভাবে ওনাকে দিয়ে শ্যুটিংটা করিয়ে নিল। একদিনও বিরক্ত হননি সৌমিত্রদা। আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী। আমার মনে হয় এটা আমার কর্তার ইচ্ছা আর ভগবান আশীর্বাদ। আর জিৎকে আমি ধন্যবাদ দেব এই চরিত্রটা আমায় দেওয়ার জন্য।

আরও পড়ুন: Byomkesh: অরিন্দমের নতুন ব্যোমকেশে থাকছেন পাওলি, অর্ণ, কিঞ্জল

এই ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে দেখা যাবে মমতা শঙ্করকে। সেই দৃশ্য নিয়ে পরিচালক উচ্ছসিত হলেও মমতা শঙ্করের তাতে ঘোর আপত্তি। বললেন, 'আমি খুব খারাপ নাচ করেছি। যে কোনও দৃশ্যে কাট বলার পরেই আমার মনে হয়, আরও একবার সুযোগ পেলে বোধহয় আরও ভালো করতাম। নাচের দৃশ্যটাও ঠিক তেমনই হয়েছে। আমার মনে ধরেনি একটুও।'

ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে মুুক্তি পাবে এই ছবি।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget