এক্সপ্লোর

Bengali Serial: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন মানালি আর রাহুল, সূত্রধর 'দুগ্গামণি'

Manali Manisha Dey and Rahul Dev Bose: এর আগে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল মানালি ও রাহুলকে

কলকাতা: ধারাবাহিকের আঙিনায় ফের আরেক খুদের আনাগোনা। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘ মামা'। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মানালি মনীষা দে ও অভিনেতা রাহুল দেব বসু। ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছে দুগ্গামণি। এই চরিত্রে দেখা যাবে খুদে অভিনেত্রী রাধিকাকে। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক। এখনও এই ধারাবাহিকের সম্প্রচারের সময় সঠিকভাবে বলা হয়নি। 

এর আগে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল মানালি ও রাহুলকে। ফের একবার একই ধারাবাহিকে ফিরতে চলেছেন তাঁরা। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখানো হয়েছে একটি অলৌকিক গল্প। দেখানো হয়েছে, একটি ছোট্ট মেয়ে ছুটছে ছুটতে এসে দুর্গা মূর্তির পিছনে লুকিয়ে পড়তে যায়। দুর্গা মূর্তিকে সে বলে যে সে যে সেই মূর্তির পিছনে লুকিয়ে রয়েছে, তা যেন দুর্গাঠাকুর কাউকে না বলে। কিন্তু হঠাৎ নির্মীয়মান দুর্গামূর্তির দিকে তাকিয়ে সে মেয়ের খেয়াল হয়, দুর্গাঠাকুরের চোখ আঁকা নেই। তখন সে তুলিতে রঙ নিয়ে, মই দিয়ে উঠে মা দুর্গার চোখ এঁকে দেয়। 

ইতিমধ্যেই দেখানো হয়, সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে খুঁজতে গাড়ি ধরে ওই বাড়িতে এসে পৌঁছয় আরোও একটি চরিত্র। জানা যায়, ওই মেয়েটি অনাথ আশ্রম থেকে পালিয়েছে। তবে কেন সেই মেয়ে অনাথ আশ্রম থেকে পালিয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এরপরে ওই মেয়েটি দুর্গা ঠাকুরের চোখ আঁকতে আঁকতে হঠাৎ তার মাথা ঠুকে যায় দুর্গাঠাকুরের কপালে। এর ফলে তার কপালেও আঁকা হয়ে যায় ত্রিনয়ণ। আর তখনই সেই মেয়ে একটি বিশেষ শক্তি পেয়ে যায়। সে সবার মনের কথা পড়ে ফেলতে পারে। 

ওই বাচ্চা মেয়েটির চিৎকারে বাড়ির সবাই ছুটে আসলে, ছোট্ট সেই মেয়ে পড়ে ফেলতে থাকে সবার মনের কথা। যে মহিলা ওই মেয়েটিকে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে এসেছে, খুদে মেয়ে বলে ফেলে, সে আসলে মিথ্যে কথা বলছে। সবার মনের কথা পড়তে পড়তে, মানালির কাছে এসে সে বলে, 'তুমি ভাবছো, তোমার তো আমার মতোই একটা মেয়ে হারিয়ে গিয়েছে।' মানালি তখন তার পরিচয় জানতে চায়.. কিন্তু তার উত্তর আর দেখা যায় না প্রোমোতে... সেই উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Prateik Babbar: জীবনের নতুন অধ্যায় শুরু, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেতা প্রতীক বব্বর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget