এক্সপ্লোর

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?

Singer Manasi Ghosh: ছোটো থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত মানসী, ইতিমধ্যেই হিন্দিতে কাজ করেছেন তিনি। তাঁর গাওয়া হিন্দি গান মুক্তি পেয়েছে

কলকাতা: বাংলা সিনেমায় এবার শোনা যাবে, ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের (Manasi Ghosh) কন্ঠ। দুর্জয় মন্ডলের নতুন সিনেমা 'দখল'-এ প্লেব্যাক করছেন মানসী। এই সিনেমায় একটি আইটেম সং গেয়েছেন তিনি। 'ইন্ডিয়ান আইডল ১৫' (Indian Idol) খ্যাত মানসী ইতিমধ্যেই মুম্বইতে কাজ করে ফেলেছেন। শুভ্রজিৎ চক্রবর্তী ও স্নেহা শঙ্করকে হারিয়ে, বাংলার মেয়ে জিতে নিয়েছিলেন, ইন্ডিয়ান আইডলের খেতাব। ছোটো থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত মানসী, ইতিমধ্যেই হিন্দিতে কাজ করেছেন তিনি। তাঁর গাওয়া হিন্দি গান মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই একটি গয়নার বিপণীর জন্য রূপম ইসলামের সঙ্গে গান ও গেয়ে ফেলেছেন তিনি। আর এবার, বাংলা সিনেমায় শোনা যাবে তাঁর কণ্ঠ। 

মানসীর গলা শোনা যাবে বাংলা ছবিতে

সমাজের নির্মম বাস্তবতা, ক্ষমতার ঔদ্ধত্য, বিশ্বাসের ভাঙন এবং মানুষের অস্তিত্বের লড়াইকে এই ছবিতে তুলে ধরবের পরিচালক। ছবিতে 'মাঝ রাতে বিছানাতে' গানটি গাইতে শোনা যাবে মানসীর গলায়। নির্মাতারা বলছেন, এই ছবি শুধু একটি সিনেমা নয়, সমাজের দলিল। একেবারে ভিন্ন মেজাজের একটি গানে শোনা যাবে মানসীর কণ্ঠ। গানটির কথা লিখেছেন দুর্জয় মন্ডল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলাকাশ রায়। নির্মাতাদের মতে, এই গানটির জন্য সিনেমাটি দর্শকদের জন্য আরও প্রাণবন্ত হয়ে উঠবে।


Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?

 

প্রথম বাংলা সিনেমায় কাজ, কী বলছেন মানসী?

এই গানটি নিয়ে মানসী বলছেন, 'গানটি গাইতে ভীষণ ভাল লেগেছে আমার। গানটি খুবই প্রাণবন্ত এবং আমি নিশ্চিত দর্শক-শ্রোতারা এটি খুব উপভোগ করবেন। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে এটি আমার প্রথম কাজ, তাই এই গানটি আমার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। পরিচালক দুর্জয় মন্ডল একজন অসাধারণ মানুষ। ছবির জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।' ছবির পরিচালক বলছেন, ''দখল'-সিনেমাটিতে বিনোদনের সমস্ত উপাদান রয়েছে, পাশাপাশি রয়েছে একটা সময়ের দলিল। ‘মাঝ রাতে বিছানাতে’ শুধুমাত্র একটি আইটেম সং নয়, এটি ছবির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলবে। মানষী ঘোষের প্রাণবন্ত কণ্ঠ গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে তাঁর অভিষেক আমাদের ছবির জন্যও একটি বিশেষ মুহূর্ত। আমি বিশ্বাস করি, গানটি মুক্তির পর দর্শকদের প্লেলিস্টে বিশেষ জায়গা করে নেবে'

 

আরও পড়ুন: Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Advertisement

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget